পানের বাটা
সাইফুল ইসলাম সাঈফ
পানের বাটায় পান শেষ হলে
অস্থির হয়ে ওঠে মা।
যাকে দেখে তাকে বলে
পান নিয়ে আয় বাজার থেকে।
পান নিয়ে এলে হয় খুশি
দোয়া করে দেয় মন খুলে।
কাঁচা সুপারি আর সাদা পাতা
চিবিয়ে চিবিয়ে রাখতেন মুখে।
সবাই দিতেন কেটে সুপারি
ধুয়ে দিতেন পান, সাদা পাতা।
ঘর থেকে বের হতেন না সচারচর
কখনো ঘুমায়, কখনো ভোর।
পানের বাটা আর সরতা
এগুলো ছিলো তাঁর নিত্য পাশে।
পান খেতে খেতে মুখে ঘা
ঝাল তরকারিতে ছিলো অনীহা।
ওরাল জেল লাগাতেন বারবার মুখে
কিছুক্ষণ পর আবার পান চিবোতেন।
পানের পিক পড়তো গাল বেয়ে
লেগে থাকতো পিক পুরো শাড়ী জুড়ে।
রুমাল দিয়ে মুছতেন পানের পিক
কী ঘটে বাহিরে, অজানা চারদিক।
এখন আর মা পান খায় না
কাউকে দেখলে পান আনতে বলে না।
ঘরে তাঁর কেটে গেলো দিন
দেখেনি দেখেনি সে সুদিন।
সঙ্গী হারিয়েছে মধ্য বয়সে
দুঃখ মিলল দিন শেষে।
ফ্যালফ্যালিয়ে তাকিয়ে থাকে, কয়না কথা
সারাজীবন ছিলো হৃদয়ে ব্যথা।
মায়ের বাম পাশ হয়ে গেছে অবশ
এখন শয্যাশায়ী, প্রয়োজন প্রীতির পরশ।
খালি পড়ে আছে পানের বাটা
সরতায় ধরে যাচ্ছে মরিচা।
প্রার্থনা সুস্থ্য ও কষ্টা লাঘব কর
হে আল্লাহ তাঁর প্রতি রহম কর।
উত্তরা, ঢাকা।
২৮.০২.২৬
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




