হও জুটিবদ্ধ
সাইফুল ইসলাম সাঈফ
আমি গিয়েছিলাম তোমাকে দেখি নাই
অন্য একটি মেয়ে বসা ছিলো-
কিছু মুহূর্ত থেকে চলে আসি
কারণ সংকোচবোধ হচ্ছিল।
খুব আনন্দের সহিত ছুটে যাই
তোমাকে এক নজর দেখার জন্য
বুক স্টলে তোমার রচিত বই
সাজিয়ে রাখা, দেখে ভালো লাগে।
সময় ছিল মাগরিবের পর
মসজিদে করি ইফতারি।
একলা মুহূর্ত কেটে গেলো কোলাহলে
ভাগ্য এমন কেন অজানা?
সুখ যেন আমার বিলীন
তাই আমার চেহারা থাকে মলিন।
যদি তোমায় দেখতে পেতাম
উৎফুল্ল হয়ে ওঠত অন্তর!
ইচ্ছে হয় গল্প করি একান্তে
কথা বলি তোমার সাথে অজান্তে।
আর তুমি চলো এড়িয়ে
কল্পনা করে দেখি তোমায়।
মনে হয় কতো দিনের চেনা
হৃদয় থেকে টান অনুভূত!
তোমায় দেখে হয়েছি অভিভূত
তুমি আমার দেখা রহস্য!
যে বিষয়ে তুমি হতে চাও বিখ্যাত
আর আমি চাই শ্রেষ্ঠত্ব
ইতিমধ্যেই করে চলেছি লিপিবদ্ধ
হে প্রিয় হও আমার সাথে জুটিবদ্ধ।
তোমাকে ঘরে ঘরে জানাবো স্বীয়
তোমার সাথে উড়বো যত্রতত্র।
তোমার হাতের পরশে দীপ্তি
তুমি আমার একমাত্র তৃপ্তি!
উত্তরা, ঢাকা।
০২.০৩.২০২৬
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৬ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






