একটি কামিজ
০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি কামিজ
সাইফুল ইসলাম সাঈফ
মেসে থাকি কয়েক বছর ধরে
মনমালিন্য স্বজনদের সাথে
একই এলাকায় থাকি
চলতে পথে দেখাও হয়
কিন্তু দেখলে আমি যে আপন
তা মনে হয় না, যেন অচেনা!
একদিন রুমমেট তাঁর ওয়াইফ-
এর জন্য কিনবে একটি কামিজ
আমাকে নিয়ে চললো মার্কেটে
কয়েকটি শোরুম ঘুরে দেখলাম।
শেষশেষ ‘ফড়িং’-এ পছন্দ হলো
খুব সুন্দর একটি কামিজ।
তৎক্ষণাৎ ইচ্ছে জাগলো আমার
যদি কিনে দিতে পারতাম
আমার কাছের, প্রিয় মানুষকে
কারণ এখনও আমি সিঙ্গেল।
হারিয়ে ফেলেছি আরেকটি বছর
এড়িয়ে গেলো সকল নজর।
ব্যস্ত শহরে কেটে গেলো দিন
তবুও হলো না সময় রঙিন।
নিরানন্দে অন্যমনস্ক হয়ে চলি
দেখা দিলো না চাঁদ এক ফালি।
তুমি জেনেছো হৃদয় কথা
খাপে খাপ হয়নি প্রথা।
উত্তরা, ঢাকা।
০৪.০৩.২০২৬
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন