বকশিস
সাইফুল ইসলাম সাঈফ
খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া মানে ঈদ বকশিস
নিচ্ছিল চেয়ে চেয়ে, কেউ দিচ্ছিল,
কেউ অনীহা প্রকাশ করছিল।
যখন আমার কাছে এলো
ভাড়া চাইলো তখন দিলাম
মাত্র এক টাকা বাড়তি দিয়ে
বললাম ঈদ বকশিস
তড়িৎ মুখে হাসি ফুটে ওঠলো
ঈদের চাঁদ তার চেহারা দেখা গেল!
তাকে উৎফুল্ল দেখে
নিজে মনে মনে অত্যন্ত আনন্দিত!
অল্পে তুষ্ট, তৃপ্ত হই না বলে
সুখ মেলে না অন্তরে অন্তরে!
উত্তরা, ঢাকা।
২৪.০৭.২০২৬
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




