চলে যেতে
সাইফুল ইসলাম সাঈফ
কতবার যে ঘর থেকে চলে যেতে
বের হয়েছি, চলেও গিয়েছিলাম বহুবার
দু’বার গিয়েছিলাম কক্সবাজার, দু’বার চিটাগাং
সে সুবাদে দেখা হয়েছে সমুদ্র সৈকত।
তখন কৈশোর কাল, কোথা থেকে
যে এত বিষাদ হৃদয় জুড়ে!
রহস্য, বিস্ময়, বিশাল সাগর দেখেও
মন প্রশান্ত হয়নি, ধরে রাখতেও পারেনি।
রাতের বাসে চড়ে চলে আসি ঘরে
আরো কতবার রেইল স্টেশনে বসে বসে ভেবেছি
চলে যাবো সিলেট, ফিরবো না
যাওয়া আর হয় না, ফিরে আসি।
আরেকবার চলে যাই পাশের দেশ
তবুও টিকতে পারিনি অজানা টানে।
কতবার এদিক সেদিক ঘুরে ঘুরে ঘরে
সাহস হয় না যেতে হারিয়ে।
তখন ভাই-বোন সবাই ছিলাম একই ঘরে
আর এখন সবার পৃথক পৃথক ঘর।
আর আমি বিচ্ছিন্ন, পাশে কেউ নেই
কেঁদে কেঁদে যায় দিন, দিশাহারা, অস্থির।
আমার দোষে, সবাই গেছে ছেড়ে
খুশির দিনেও দেয় না ডাক।
প্রকাশ করতে পারি নাই মনের ভাব
দূর করতে পারি নাই অভাব।
বুঝি নাই তাদের হৃদয় ভাষা
সবকিছুতে আমার কেবল নিরাশা।
এখন চলে যেতে হয় না
নিত্য ভাবনা, কেউ জিজ্ঞাসা করে না।
উত্তরা, ঢাকা।
০৭.০৯.২৬
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



