গোলাপ গ্রাম
সাইফুল ইসলাম সাঈফ
ঘোরাঘুরি করে আসলাম গোলাপ গ্রাম
রাস্তার দুধারে এখানে সেখানে
গোলাপের বাগান নজরে পড়লো
ফুটে আছে লাল, সাদা, হলুদ গোলাপ!
বেশিরভাগ লাল, বাতাসে গোলাপের ঘ্রাণ
গোলাপের সৌন্দর্য দেখে ইচ্ছে জাগলো
যদি দিতে পারতাম প্রেয়সীকে
ছিড়ে এনে তার সুন্দর হাতে
আর সে উৎফুল্ল হয়ে হেসে দিত!
এতদিনেও আমার প্রিয়তমা নেই
ওখানে একাই গেলাম, একাই
তবে কৈশোরে কল্পনা করতাম
সাইকেল চালিয়ে শহর, গ্রাম ঘুরবো
সেটা পূর্ণতা পেলো আমি খুশি!
প্রশংসা আল্লাহর দেরিতে হলেও
করলেন আমার স্বপ্ন পূরণ
চেষ্টা করি সময় পেলে আল্লাহকে স্মরণ
তাকিয়ে দেখি দুঃখের ঝড় এলে গগন।
দেখতে পেলাম একটি ফুলের দোকান
তাতে সাজানো বিভিন্ন রঙিন ফুল।
দেখতে পেলাম এক লোক মাথায় করে
হেঁটে যাচ্ছে এক বোঝা লাল গোলাপ।
উত্তরা, ঢাকা।
২১.১০,২৬
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


