সিম কিনতে জাতীয় পরিচয়পত্র লাগবে!!!!!!!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঈদের ছুটির পর থেকেই ঢাকায় মোবাইল ফোনের সংযোগ পাওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে। ঢাকার বাইরে এ নিয়ম প্রযোজ্য হবে ১ অক্টোবর থেকে। মোবাইল ফোন অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার বিক্রয়কেন্দ্রগুলোতে নতুন গ্রাহক ফরম বিতরণ শুরু হয়েছে। এ ফরম পূরণের মাধ্যমে গ্রাহকের এবং গ্রাহককে যিনি শনাক্ত করবেন তাঁর জাতীয় পরিচয়পত্র থাকার বিষয়টি নিশ্চিত করা হবে। এ ব্যবস্থায় যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই তাঁরা মোবাইল ফোনের গ্রাহক হতে পারবেন না। জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে ১৮ বছরের নিচে যাদের বয়স, সাধারণভাবে তারা থাকবে মোবাইল ফোনের গ্রাহক তালিকার বাইরে।
এ ছাড়া আগে যাঁরা মোবাইল ফোনের গ্রাহক হয়েছেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের সংযোগও বিচ্ছিন্ন করা হতে পারে। পুনঃনিবন্ধনের জন্য নতুন নীতিমালায় বলা হয়েছে, অপারেটরদের এসএমএস (শর্ট মেসেজ সার্ভিস) পাঠিয়ে গ্রাহকের জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ করতে হবে। পরে জাতীয় পরিচয়পত্রের ছবি এবং তথ্যের সঙ্গে মোবাইল অপারেটরের কাছে থাকা তথ্য এবং ছবি মিলিয়ে দেখা হবে। ছবিতে গরমিল হলে গ্রাহককে অবশ্যই নতুন ফরমের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। না হলে তাঁর সংযোগ বন্ধ করে দেওয়া হবে। আগামী ১ অক্টোবর থেকে গ্রাহকদের কাছে ওই এসএমএস পাঠানো শুরু হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন