somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাণিজ্য মেলায় বিক্রেতাদের প্রতারণাঃ প্রশাসন নিরব!

১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে প্রতিবছরের ন্যায় এবার শুরু হয়েছে ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় বিশ্বের পাঁচ মহাদেশ থেকে ২২টি দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশগহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষ মেলায় আসছে এবং বিভিন্নরকম পন্য সামগ্রী ক্রয় করছে। কিন্তু দুঃখের বিষয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রেতারা আসল পন্যের নামে নকল পন্য বিক্রয়ের মাধ্যমে ক্রেতাদের সাথে প্রতারণা করে চলেছে।

গতকাল ভারতীয় একটি প্যাভিলিয়নে পন্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্নের তারিখ উল্লেখ ব্যতীত পন্য বিক্রয় করতে দেখলাম। এ বিষয়ে বিক্রয় কর্মকর্তাকে জিজ্ঞেস করলে পন্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্নের তারিখ ছাড়াই তারা পন্য বিক্রয় করতে পারে বলে আমাকে জানান। প্রশাসন (বিএসটিএ) এ বিষয়ে অবগত বলেও তিনি জানান।

থাইল্যান্ডের অধিকাংশ প্যাভিলিয়নে চিনের তৈরি ব্যাগগুলো থাইল্যান্ডে তৈরি বলে বিক্রয় করছে। ভালভাবে যাচাই করে ব্যাগের বিতরে ছোট করে Made in China লিখাটি দোকানদারকে দেখালে তিনি আমার উপর প্রথমে ক্ষীপ্ত হয়ে বলতে থাকেন-“আপানার পছন্দ হলে নেন না হলে চলে যান, আমরা এইসব ব্যাগ থাইল্যান্ডে তৈরি বলেই বিক্রই করি”। আমি প্রতিবাদ করলে একসময় জৈষ্ঠ বিক্রেতা আমার হাত ধরে সরি বলে দোকান থেকে বের করে নিয়ে আসেন।

বাংলাদেশি কয়েকটি ক্রোকারিজ প্যাভিলিয়নে একটি কিনলে ১০টি ফ্রি প্রদান করছে। কিন্তু ফ্রি’র নামে কি দিচ্ছে? একজন দোকানদারকে জিজ্ঞেস করলে তিনি ফ্রি হিসেবে মালয়েশিয়ায় তৈরি একটি সনি টিভি দেখালেন। কিন্তু টিভিটি দেখে আমার মনে হলনা যে তা মালয়েশিয়ার তৈরি। তাই একটু যাচাই করে দেখলাম তা চিনের তৈরি। Made in China লিখাটি একটি ট্যাগ দিয়ে ঢেকে রেখেছে। বিষয়টি দোকানদারকে জানালে পারলে আমাকে ভষ্ম করে ফেলে। এ যেন চোরের মায়ের ডাংগর গলা।

বিষয়গুলো আমি প্রশাসনকে জানাতে চাইলাম। কিন্তু অনেক খুঁজেও অভিযোগ কেন্দ্রের দেখা পেলাম না। তাছাড়া, আমার সাথে থাকা আমার একমাত্র সহধর্মীনিত মহা খ্যাপা আমার কাজকর্ম দেখে। শুধু নাকি আমি গায়ে পড়ে দোকানদারদের সাথে গণ্ডগোল বাঁধাচ্ছি। আর আমার নাকি নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর স্বভাব। এই স্বভাব না ছাড়তে পারলে নাকি মেলায় তার ইজ্জত থাকে না।

আমার মনে হয় প্রশাসন বিষয়গুলো সম্পর্কে জেনেও ব্যবস্থা গ্রহণ করছে না বিশেষ কোন কারনে। আর না যদি জেনে থাকে তবে তা প্রশাসনের ব্যর্থতা! এখনই যদি প্রশাসন বিষয়গুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ না করে তবে অচিরেই ব্যনিজ্য মেলা দূর্গন্ধ ছড়াতে শুরু করবে।বলেই আমার ধারণা।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রের ভুলের মূল্য কি তবে শিশুদের জীবন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৪


যেকোনো দেশে শিক্ষিত নাগরিককে রাষ্ট্রের সম্পদ মনে করা হয়। তাদের জ্ঞান, বুদ্ধি আর অভিজ্ঞতা দিয়ে রাষ্ট্র উপকৃত হবে, এটাই স্বাভাবিক প্রত্যাশা। কিন্তু বাংলাদেশে অনেক সময় চিত্রটা যেন উল্টো।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৬


শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে কোন 'জঙ্গী' নেই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে... ...বাকিটুকু পড়ুন

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

×