somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি তিন তালি দিলেই সব পাওয়া যায়, তবে পরিশ্রম করে কি হবে?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী ও পুরুষ ব্যতীত তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায় সম্পর্কে আমাদের মনোভাব অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক বললে খুব বেশি বাড়িয়ে বলা হবে বলে মনে হয় না। নিজ পরিবার ও সমাজে প্রতিনিয়ত বৈষম্য-অবহেলা-নির্যাতনের শিকার হয়ে তারা যেন মানব সমাজের মধ্যে থেকেও অন্য গ্রহের কোন প্রানী হয়ে রয়েছে। ছোট-বড় সকল মানষের কাছে তারা ঘৃনিত ও ভীতিকর সম্প্রদায়ের মানুষ হিসেবে বসবাস করছে।

যদিও শিশুকাল থেকে হিজড়া সম্প্রদায়ের মানুষ পরিবার ও সমাজের বৈষম্য-অবহেলা-নির্যাতনের ফলে পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত হতে পারে না, তারপরও তাদের স্বভাব, চালচলন প্রভৃতি বিষয়ে তারা নিজেরাও দায়ভার এড়িয়ে যেতে পারে না।

রাস্তা-ঘাটে চলাচলের সময় অথবা অফিস আদালত বা বাজারগ-ঘাত করার সময় অথবা শিশু সন্তানের জন্ম বা বিবাহের সময় হিজড়াদের সাক্ষাৎ পাননি এমন সৌভাগ্যবান ব্যক্তি সমাজে আছে বলে মনে হয় না। আর অধিকাংশ ক্ষেত্রে হিজড়াদের সাথে সাক্ষাতগুলি যে খুব বেশি সৌহাদ্যপূর্ণ নয়, বরং বিব্রতকর তা বলার অপেক্ষা রাখে না।

হিজড়াদের প্রতি বিদ্যমান বৈষম্য-অবহেলা-নির্যাতন নিররসন তথা সমাজে তাদের পূনর্বাসনের বিষয়ে দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনগুলির দীর্ঘ সংগ্রামের ফলে বাংলাদেশ সরকার সমাজে তাদের পূনর্বাসনের কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহন করে।

হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান, স্বাস্থ্য কার্ড প্রদানের মাধ্যমে বিনা খরচে স্বাস্থ্য সেবা প্রদান, মাসিক অর্থ প্রদান, তাদের চাকুরি প্রদানসহ উপযুক্ত প্রশিক্ষণ শেষে নগদ অর্থ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রচেষ্ঠা অন্যতম!

কিন্তু অতীব দু:খের বিষয় হিজড়াদের পূনর্বাসনের জন্য সরকারের নেয়া প্রকল্পগুলি সম্পূর্নরূপে ব্যর্থ হতে চলেছে। কারণ স্বভাবগুনে হিজড়ারা নিজেরাই চায়না তাদের পূনর্বাসন হোক। গত দুমাস ব্যাপী দেশের বিভিন্ন জেলায় হিজড়াদের জন্য পরিচালিত বিউটিশিয়ান, দড়জিসহ বিভিন্ন প্রশিক্ষনে অংশগ্রহণকারী হিজড়াদের সাথে কথা বলে আমি শুধু অবাকই হয়নি, অনেক বেশি কষ্টও পেয়েছি। তাছাড়া, প্রশিক্ষণ পরিচালনাকারী কর্তৃপক্ষের উপর বিরক্ত ও মনোক্ষুন্ন হয়েছি।

কারণ উক্ত প্রশিক্ষণগুলোতে হিজড়ারা শুধুমাত্র উপস্থিত হয়ে প্রতিদিনের আর্থিক সুবিধা এবং ব্যবসায় পরিচালনার জন্য এককালীন নগদ অর্থ গ্রহণ করেছে। কিন্তু একজন হিজড়া প্রশিক্ষণের এক কনা কড়িও আত্ত্বস্থ করেনি। তাছাড়া, কর্তৃপক্ষ প্রশিক্ষণের পূর্বে হিজড়াদের নিড অ্যাসেসমেন্ট করেছে বলেও মনে হয়নি।

সরকারের তালিকাভুক্ত একাধিক হিজড়ার সাথে কথা বলে দেখেছি- তারা পূনর্বাসিত হয়ে কর্ম করে খাওয়ার চেয়ে মানুষের নিকট থেকে চেয়ে, জোড় করে-অনেকটা চাঁদাবাজি করে খাওয়ায় নাকি তাদের জন্য শ্রেয়। তাছাড়া, ব্যবসায়, চাকুরী বা অন্য কোন কাজের মাধ্যমে সারাদিন পরিশ্রম করে -কর্ম করে যা উপার্জন করতে পারবে, তিন তালি দিলেই নাকি তাদের উপার্জন তারচেয়ে বেশী হয়। তাইত তারা পরিশ্রম করে স্বাবলম্বী হতে চায় না।

যদি তিন তালি দিলেই সব পাওয়া যায় তবে পরিশ্রম করে কি হবে? তাইত সরকারের এখনি উচিত হিজড়াদের পূনর্বাসনের বিষয়টি নতুন করে ভাবা। প্রয়োজনে নতুন কৌশল অবলম্বন করা।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×