বৃষ্টি ভেজা এক রাতের গল্প
তোমার আজ হবে কী সময় অল্প
সারা দিনের ক্লান্তি শেষে
ঘরেফেরা পাখির বেশে,
মানুষেরা ঘরে ফিরেছে একটু আগে
রাত্রি তখনও গভীর হয়নি
ক্লান্ত মানুষ গুলোও ঘুমিয়ে যায়নি
হয়নি তখনও সকলের ঘরে ফেরা
আসেনি সে ফিরে
ঘাতক ট্রাক আজ আর তাকে ফিরতে দিলনা
রাখতে পারলানা সে তার দেয়া কথাগুলো
নিমিষেই তার সব সপ্ন মিলিয়ে গেল
চলে গেল সে না ফেরার দেশে
রাত তখনও বেশী গভীর হয়নি
রাত গভীর হোক বা না হোক
একটা পরিবারের সামনে এখন ঘোর অমানিষা
আর কত মানুষকে আমরা এভাবে হারাবো
আর কত পরিবার হারাবে তাদের আপনজন।
(সড়ক দূর্ঘটনা গুলোর প্রতিরোধে আসুন সবাই সচেতন হই)
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




