জীবনের মোড় গুলো বড়ই অবাক করা ,
আমি ও পাগল পথিক.
আর তুমিতো নীল আকাশের তারা,
হয়তো মাটির মানুষের প্রেম তোমার কাছে কিছুই না,
তবু ভাগ্য বিষয়টাও বড়ই অবাক করা,
দুজন কে সেই একই জায়গাতে এক সাথে নিয়ে এলো।
আমার পথ থেকে তোমার ঐ নীল আকাশের বাড়ি
এত কাছে এসেও,দুজনে আজ কত দুরে,
হয়তো তোমার আকাশে আমি যেতে পারব না,
আবার আমার এই কাঁদা মাটির পথেও তুমি হাঁটবে না
দুর আকাশে তাকিয়ে তবুও তোমায় দেখব
সকাল বিকাল আর সন্ধ্যা বেলা
তোমার নীল আকাশে আমার ভালোবাসা
আপন মনে গোত্তা খাওয়া ঘুড়ির মতো করবে খেলা
খন্ড খন্ড মেঘেরা যেন আমার ভেলা
সেই ভেলায় চড়ে একদিন ঠিক পৌছে যাব
জীবনের নতুন বাঁকে ,
তোমার নতুন বাসার ঠিকানা খুজে নেব
তোমার হাতে এক গুচ্ছ গোলাপ দিয়ে
তোমায় অবাক করে দিয়ে হারিয়ে যাব পথের বাঁকে ।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




