শীতের রাতে একটুখানি উষ্ণতা পেতে চাই
পেতে চাই তোমাকে আরো একটু কাছে
তোমার হাতের নরম ছোঁয়া পেতে চাই,
দেখতে চাই তোমাকে ভোরের আলোর মতো
সকালেই চলে আসবে আমার জানালার পাশে,
লোডশেডিং এর রাতে
চাঁদের আলোর মতো স্নিগ্ধ তোমার হাসিটা দেখতে চাই,
শত কোলাহলের মাঝেও
যেন দূর থেকেও তোমার নুপুরের আওয়াজ পাই,
ক্লান্ত পথে হেঁটে যেতে যেতে
তোমায় পাশে চাই,
শিশির ভেজা ঘাসের উপর
তোমার হাতে হাত রেখে দৌড়াতে চাই
শত বাস্ততার মাঝে শুধু একটি কথাই তোমাকে বলছি
তোমাকে চাই কেবল তোমাকেই চাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




