জোড়াশালিকের কাব্য
২৬ শে জানুয়ারি, ২০১২ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা মেয়ে রোজ বিকেলে
বারান্দাতে কাজ,
একটা ছেলে রুটিন ছাদে
কাল পরশু আজ।
ফুলকলিদের ঘুম ভাঙাতে
ব্যাস্ত যখন মেয়ে,
গিটার হাতে সেই ছেলেটা
আড়চোখেতে চেয়ে।
সেই মেয়েটার জানলা খোলা
রাত পোহানো ভোর,
সেই ছেলেটার ঠিক তখুনি
ভাঙ্গে ঘুমের ঘোর।
মুখোমুখি বারান্দা আর
স্নিগ্ধ সকালবেলা,
আষাঢ় শ্রাবন শরৎ গেলো
অটুট নীরব খেলা।
রাজপুত্র একলা জাগে
নিঝুম গভীর রাতে,
রাজকন্যা অতলঘুমে
ঘুমপরীদের সাথে।
শান্ত মধুর বিষন্ন সুর
মুঠোফোনের ডাকে,
নিদ্রাদেবীর কোলটি ছেড়ে
রাজকন্যা জাগে।
ঘুম ভাঙানো রাত্রী গভীর
জানলা মুখোমুখি,
কাব্য নিশি মিঠেল বাঁশী
দুজন চোখাচোখি।
রাতগুলো সব এখন আলো
দিনগুলো সব ছবি,
গিটার হাতে সেই ছেলেটা
জীবনানন্দ কবি।
তপ্ত দুপুর আইসক্রিম
আর মেঘলাবিকেল ভেজা,
বসন্তদিন স্বপ্ন রঙিন
ঝাল চানাচুর মজা।
পৃথিবীটা স্বর্গ এখন
মেয়েটা নীলপরী,
রাজপূত্র সেই ছেলেটা
পঙ্খীরাজে চড়ি।
সকাল দুপুর বিকেল কাটে
মুঠোয় পোরা হাত
অহর্নিশি ভালোবাসায়
ফুরোয় পলক রাত।
লেখাটা টুকিঝা রাজকন্যা আর তার রাজপুত্রের জন্য......
)
আর গানটাও ..........
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন