somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যদিও ঈদ গেছে আজ দুই সপ্তাহ হতে চললো। কিন্তু আমার অনলাইন ক্লাসের নব্য উদ্ভুত যন্ত্রনায় আমার চিরায়ত ঈদ সংখ্যা পোস্ট খানাই দেওয়া হলো না। আমার স্কুলের কান্ড কারখানা দেখে মাঝে মাঝে আমার মনে হয় সব প্যারেন্টসদের মন জয়ের জন্য কঠোর প্রতিজ্ঞা নিয়েছে। যেখানে যা দেখে তাই তাদের এপ্লাই করতে হবে। ঐ স্কুল জ্যুমে ক্লাস নিচ্ছে। আমরাও নেবো। সেই স্কুল গুগল মিট করছে তাহলে আমরাও কম কি? আমরাও গুগল ক্লাসওয়ার্ক, গুগল হোমওয়ার্ক করবো। ঐ যে আরেক স্কুল প্রিরেকর্ডেড ভিডিও করছে আমরাও তাইলে তাই। সোজা কথা যে কোনো মূল্যেই প্যারেন্টসদের মন জয় করো। তবুও তাদের মন জয় করা মনের মত হয় না। ভয়ে আছি কবে না বলে পিপিই পরে মুখ মাস্ক লাগিয়ে সোজা প্যারেন্টসদের বাড়ি চলে যাও। হা হা হা


যাইহোক এসবের মাঝেও যতদিন বেঁচে আছি আনন্দধারা বহুক ভূবনে। সেই প্রতিজ্ঞায় ঈদের দু"একদিনের ছুটিটাকেও আনন্দমুখর করে তুলতে খানা পিনা নিয়ে সাজাতে বসিলাম। হা হা মানে এটা আমার ফুড আর্ট প্ল্যান ছিলো। চিরায়ত সেমাই দিয়ে তাই বানালাম পাখির বাসা আর নারকেল নাড়ুগুলোকে পাউডার মিল্কে গড়িয়ে বানিয়ে দিলাম পাখির বাসায় পাখির ডিম। আর পাখির ছানা বা বাবা মা যা খুশি তাই ভাবো মানে আমি কিছু একটা ভেবে নিয়েই আলুচপকেই বানিয়ে দিলাম পাখ পাখালী। আর দারুচিনির ডালে ওদের জন্য গাছের ডাল আর ধনেপাতা দিয়ে গাছের পাতা!!!! বাহ বাহ বাহ !!! নিজেই মুগ্ধ নিজের কাজে!!!!


তারপর আরও আরও হাবিজাবি খানা খাদ্যের সাজুগুজু নিয়ে ঈদকে সত্যিকারের ঈদ বানিয়ে তুললাম....


যদিও করোনাকালীন এসব ঈদগুলোতে কেউ আসে না বাড়িতে অতিথি অভ্যাগতরা। তবুও নিজে নিজেই নিজের জন্য ঘর বাড়িকেই সাজাই মনের মত যতনে, রতনে, হীরা মনি মানিক্যের রুপকথার রাজ্যে ঘুরে ফিরে......



এই সব করোনাকালীন ঈদে কোথাও যাবার নেই কিচ্ছু করার নেই। তবুও সাজি ভুষনে যতনে রতনে সযতনে নিজেই সাজি নিজেই দেখি আর তারপর ছবি তুলে তুলে স্মৃতি জমিয়ে রাখি.....(থাক সেসব ছবি আর দিলাম না)

যদিও এসব স্মৃতির কি দাম আছে, কাহার কাছে
কিছুই তো নেই জানিও আমি.......
তবুও আমি সামুর পাতায় স্মৃতির খাতায় ।
জমায় স্মৃতি, স্মৃতি জমাই...... :P

আমার জীবনের প্রতিটা সময় আমি বলতে গেলে ইউটিলাইজ করেছি। অকারণে সময় অপচয় আমার বড়ই অপছন্দের কাজ। তো এবার শুরু করে দিলাম ইনডোর প্লান্টসে ক্যাকটাসের বাবুদের যত্ন আত্তি। আর তারপর তাদের বাড়িতেও সাজুগুজু পাখ পাখালির আনাগোনা।






হাহাহাহা যাইহোক, এই করোনার দূর্বিসহ সময়গুলোতেও আনন্দে কাটুক সবার জীবন। আমার মতন, নিজে নিজে নিজেই খুশি। :P

সবাইকে বেঁচে থাকার আনন্দের শুভেচ্ছা!!! সবাই অনেক ভালো থাকো। করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভালো থাকো সুখে থাকো.......অনেক অনেক অনেক দিন আনন্দে বাঁচো.......

আমার সোনার হরিণ চাই......

আমাদের সোনার হরিণ চাই ই চাই .......
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
৭৪টি মন্তব্য ৮০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×