বস্তুগত সমৃদ্ধির একটা স্তরে এসে মানুষ ঢাহা ভোগবাদী হয়ে উঠে। এ সময় তারা জনসংখ্যা বৃদ্ধির দিকে তেমন নজর দিতে পারে না। অথচ এশিয়া-আফ্রিকায় এখন ফসলের সঙ্গে টেক্কা দিয়ে জনসংখ্যা বাড়ছে। এ কারণে প্রাচুর্যকে উন্নয়নশীল কাজে লাগানো যাচ্ছে না। অভাব থাকলে স্ত্রীই হয়ে উঠে বিনোদনের প্রধান হাতিয়ার।
কিন্তু পশ্চিমি বিশ্বের চিত্র তো এটা নয়। চিত্রটা কতোটা বিপরীত দেখুন। একদিকে ওরা জনসংখ্যা বাড়াতে মরিয়া। অন্যদিকে আমরা কমাতে মরিয়া। পশ্চিমারাও আমাদেরকে জনসংখ্যা কমাতে নানা মুখি সহায়তা দিচ্ছে। এটাকে তাদের উদারতা ভেবে অনেকে ভুল করেন। কারণ পশ্চিমা জনসংখ্যাবিদরা বহু আগেই হুঁশিয়ারি উচ্চারণ করে ফেলেছেন: এশিয়া ও আফ্রিকার জনসংখ্যা নামক সাঁড়াশির মাঝে কিন্তু ইউরোপ আটকে যাচ্ছে। ব্যাপারটায় অবৈজ্ঞানিক কিছু নেই, নেই অস্বাভাবিকতা। কারণ পশ্চিমাদের হাতে তিনশো বছর ধরে শোষিত প্রাচ্যবাসী একদিন দাবি করে বসতে পারে, পশ্চিমা বিশ্বের সম্পদে প্রাচ্যেরও হিস্যা রয়েছে। তা ছাড়া মাইগ্রেশন বা অভিবাসী তত্ত্ব মতে, প্রাচুর্যের দেশে গরীব দেশে শ্রমশক্তি সম্ভাব্য সব প্রকারে যাবেই। ওটা বন্ধ হয়ে গেলে তা রাজনৈতিক আগ্রাসনেও রূপ নিতে পারে।
যে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেতো না, সেই সাম্রাজ্যে এখন সব সময় সূর্যই দেখা যায় না। প্রাচ্যের আর্থ-সামাজিক দুর্বলতাকে পশ্চিমা ইতিহাসবিদরা প্রাচ্য জাগতিক স্বৈরতন্ত্র বা অরিয়েন্টাল ডেসপোটিজম আখ্যা দিয়ে নানা তত্ত্ব ফেঁদে দাবি করেছিল, ঔপনিবেশিক শাসন হচ্ছে কালো চামড়ার মানুষকে সভ্য করার মানবিক কর্তব্যবোধের অনিবার্য পরিণতি। অথচ ইউরোপিয়ানরাই কেন দুটি সর্বনাশা বিশ্বযুদ্ধ ঘটালো তার বিশ্লেষণে তেমন কোনো অর্থবহ গরজ দেখায়নি। বিষয়টা রহস্যজনক হলেও দুর্বোধ্য নয়। (চলবে)
ইতিহাসের চিরন্তন পশ্চিম ও নতলিঙ্গ আমরা-৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।