somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাম বিড়ম্বনা

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"সেচ্ছাচারীতা"র তেমন কোন সু্যোগ জীবনে পাইনি। সেচ্ছাচারী মানসিকতাও নেই। শুধু মোবাইলে নাম্বার সেভ করার সময় নাম নির্বাচনে আমি প্রচন্ড সেচ্ছাচারী। খুব অদ্ভুত অদ্ভুত নামে সেভ করে রাখি নাম্বার এবং এই কারনেই খুব অদ্ভুত অদ্ভুত সমস্যাও দেখতে হয় আমাকে।
সেদিন ভোরে ঘুমের মাঝেই প্যা প্যা করে মোবাইল বাজছে দেখলাম। ভোর ৪ তাই ঘুমাইছি। ঘুম ঘুম চোখে মোবাইলের স্ক্রীনে তাকালাম এবং আটকে উঠলাম।"Toilet" calling....।আমার মাথা কাজ করছেনা। ব্যাপার কি? সকাল বেলায় প্রকৃতি সবাইকে ডাকাডাকি করে সত্যি কিন্তু এইভাবে মোবাইলে কল করে....প্রযুক্তি এতো দূর চলে গেছে.....আমি প্রচন্ড অস্বস্তি নিয়ে যতটা পারি মোবাইল থেকে নিজেকে দূরে রেখে বললামঃ "হ্যালো'
-স্যার আমাদের ডাকে সাড়া দেবেননা ।" ঘোরের মাঝে পরে গেলাম।Toilet কথা বলছে??কিসের ডাক?প্রকৃতির ডাক?? বললাম-
-অবশ্যই দেবো। সাড়া না দিয়ে উপায় আছে। সবাইকেই সাড়া দিতে হয়। সম্রাট নেপোলিয়ান ও নিয়ম করে প্রতিদিন সাড়া দিতেন। ঢাকার নবাব রা অবশ্য কি করতেন বলতে পারছিনা। "আহসান মঞ্জিল" এ কোন Toilet নেই।
ওপাশ থেকে কিছুক্ষন কোন কথা হলোনা।
-স্যার দেরী কইরেননা, অপেক্ষায় আছি।
-না না দেরী হবেনা।সময় হলে ছুটে যাবো,বলতে হবেনা।
ফোন রেখে ঘুমিয়ে গেলাম। ঘুমের মাঝে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখলাম। শাওয়ার, কমোড, বাথরুম গ্লাস সব হাত ইশারায় ডাকাডাকি করছে আমাকে। "আয়""আয়""আয়"।গৃহত্যাগী জ্যোৎস্না এই ভাবে ডাকে শুনেছি,কাউকে কাউকে সমুদ্রও ডাকে এই সুরে। আমাকে কিনা ডাকছে টয়লেট।ডাকাডাকিতে ঘুমানো গেলোনা।ঘুম থেকে উঠে মনে করার অনেক চেষ্টা করলাম। বাসার স্যানিটারি মিস্ত্রি তার চায়ের দোকানে সকালের নাস্তার দাওয়াত অনেকদিন ধরেই ছিলো। অবিবেচকের মতো বেচারার নাম্বার "Toilet" নামেই সেভ করেছিলাম ।ছিঃছিঃছিঃ।
ঘটনা আবিস্কার শেষ হলে Toilet এর দিকে এগিয়ে গেলাম।
আরেকদিন শিতুল আর আমি বসে টিভি দেখছি। মোবাইল বাজছে এবং স্ক্রীনে ভাসছে "ঘটক ভাই" । ঘটক কেনো আমাকে ফোন করবে??আমি শিতুলের চোখ এড়িয়ে বারান্দায় চলে গেলাম , মিহি সুরে বললাম "হ্যালো"
-কি ভাই জীবন সাজাতে হবেনা।" আমি নিশ্চিত হলাম এইটা ঘটক , জীবন সাজানোর ব্যাপার আসছে যখন। আমি আহ্লাদ আহ্লাদ স্বরে বললামঃ
-মানে আমার তো একটা হয়েই গেছে আর কী করা যায় বলুন।
-কী বলেন ? কত কে করছে...দুইটা, তিনটা পর্যন্ত।
-না ...ব্যাপারটা কেমন হয়।
-ভালো হয়। আরে এগুলোই তো আপনার শেষ জীবনের সম্বল হবে।শেষ সময়ের সার্ভিস দিবে।
ফোন রেখে খুব লজ্জা লজ্জা নিয়ে রাত কাটালাম আর সকাল বেলা ঘটক বাবুর পরিচয় পেলাম। স্থানীয় "ঢাকা বাঙ্কের " কর্মী, অনেকদিন ধরেই DPS খো্লার কথা বলছিলেন। বিয়ে হয়নি ,ঘটক ধরে বেরাচ্ছেন। সে জন্যই হয়তো ঘটক নামে সেভ করে রেখেছি।
আরেকদিনের ঘটনা। ফোনে বাজলো দেখলাম স্ক্রীনে নাম এসেছে " মফিজ"। মফিজ কার নাম? ফোন ধরলাম , অতি আন্তরিকতা নিয়ে কেউ একজন বললোঃ
"সৈনিক ভাই, কেমন আসেন"। আমিও ডবল আন্তরিকতা ফিরিয়ে দেবার চেষ্টা করলামঃ
-হ্যা মফিজ ভাই কেমন আছেন?
-মফিজ মানে? আমারে কি ব্যাক্কল পাইছেন। মফিজ , মফিজ বলছেন।" বুঝলাম বড় রকমের ভুল হয়ে গেছে কোথাও। কাচুমুচু ভাবে বললামঃ
-সরি ভাই ।সরি। আসলে মফিজ নামের একজনের নাম্বার এমন কিনা...আসলে কে বলছিলেন??
-আমি ...আমি মাসুমপুরের আবুল। আবুল হোসেন।
ফোন রেখে একটু চিন্তায় পরে গেলাম। যে মানুষের নাম আবুল সে মফিজ নামে ডাকায় এতো রেগে গেলো কেনো? আর আমিই বা কেনো আবুল ভাইয়ের নাম মফিজ নামে সেভ করলাম। আধুনিক ভাবার্থে নাম দুইটি একই রকম অর্থ বহন করে , সেই রকম ভেবেই কি সেভ করা হয়েছিলো??

এখন থেকে ফোনে নাম সেভ করার ক্ষেত্রে নামের সাথে ইতিহাসও রেখে দেবো বলে ভেবেছি।

৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×