somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার পথের নারী চালকেরা

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার রাস্তায় সুন্দর কিছু আছে দেখার মতো?

জ্যামে পরে আছি। পাশে কোন কোম্পানির গাড়ি এসে দাড়িয়েছে হঠাৎ। চালকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। একটা দুঃখী দুঃখী চেহারার শুকনা করে মেয়ে। বেশীদিন হলো চাকরীতে ঢোকেনি হয়তো। কি ভীষন দৃঢ়তা নিয়ে সামনে তাকিয়ে আছে। একবারো অন্যদিকে মুখ ঘুড়াচ্ছে না। খুব শক্ত করে স্টিয়ারিং ধরে আছে, যেন পৃথিবীর সমস্ত নিয়ন্ত্রন এই মেয়েটার হাতে। হঠাৎ চোখে পরে একটা প্রাইভেট কার । একজন মধ্যবয়স্ক মহিলা। পাশের সীটেই বসে আছে একটা স্কুল ড্রেস পরা মেয়ে । মায়ের সাথে নানা ভাবে কথা বলার চেষ্টা করছে। মায়ের সেই দিকে ভ্রুক্ষেপ নেয়। একটা পুর্ন পৃথিবীকে নিয়ে সে যাত্রা শুরু করেছে, যে পৃথিবীকে সে নিজেই একদিন গর্ভে বড় করেছিলো, তাকে সুনির্দিষ্ট জায়গায় পৌছে না দেওয়ার আগে তার রক্ষা নেয়।আমি খুব আগ্রহ নিয়ে দেখার চেষ্টা করি। এই সব চালকরা কোন আইন লঙ্ঘন করে কিনা? হয়তো কোথাও কোথাও করে...আনন্দের ব্যাপার আমার চোখে পরেনি।

এই শহরের পথ ঘাট খুব কুৎসিত কিছু দৃশ্যে ভরে থাকে। গাড়ি জ্যামে আটকে আছে। একটা বাচ্চা ছেলে দ্রুত একটা ন্যাকরা নিয়ে গাড়ির কাচ মুছে যাচ্ছে। গাড়ির কাচ মোছার বিনিময়ে যদি কিছু পয়সা মেলে। গাড়ির ড্রাইভার জানালা নামিয়ে ভয়ঙ্কর স্বরে বলছে “হারামির বাচ্চা...কে কয়ছে তোরে...” আমি হয়তো গাড়ির পিছনের সীটে বসে ভাবছি –“আমি তো হ্রদয় বাসায় রেখেই এসেছি...এইসব দৃশ্য কেনো আমাকে স্পর্শ করবে?”। বাসের হেল্পার হয়তো দুই টাকা বেশী ভাড়া চেয়ে বসেছে। একজন যাত্রী প্রায় মারতে বসেছে তাকে। আমি নিশ্চিত ঐ যাত্রীই পকেট ভর্তি করে টাকা নিয়ে ছুটবে কোন অফিসে, ঘুষ দেবার জন্য। রং সাইড দিয়ে কোন বাস হয়তো একটা রিক্সাকে উলটে পরে যেতে বাধ্য করেছে। বাবা মেয়ে দুইজন ছিলো রিক্সায়। বাবার কপাল কেটে গেছে। সেই অবস্থাতেই সে চেচাচ্ছে “মারে ব্যাথা পাস নাই তো...ও মা ...মা”
এই সব দৃশ্যর পাশেই হঠাৎ করে দেখি একটা মোটর সাইকেল এসে দাড়িয়েছে। একটা মেয়ে চালাচ্ছে। কাধে একটা ব্যাগ। ব্যাগের গায়ে সাদা কালিতে লেখা ...অমুক প্রকল্প...অমুক এন জি ও...। দুই পা দিয়ে মেয়েটা রাস্তার সাথে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে।

পৃথিবীর সাথে সামঞ্জস্য রাখার চেষ্টা মেয়েদের এখনো করে যেতেই হচ্ছে। পৃথিবীর জন্য এটা একটা লজ্জার ব্যাপার। একদিন হয়তো সামঞ্জস্য তৈরী হবে...পথে ঘাটে নিয়ন্ত্রনের সমতা আসবে...একদিন হয়তো ঢাকার রাস্তায় আইন মানার প্রচলন পুর্নভাবে স্থাপন হবে।
(এই লেখার জন্য গালিগালাজ খেতে হতে পারে। আমি আমার বিশ্বাসের কথা বলেছি। এই বিশ্বাসের পিছনে খুব বেশী যুক্তি বা উদাহরন দেবার মতো কিছু আমার নেই। তবে নিজের বিশ্বাসের জন্য কিছু গালিগালাজ হজম করার প্রস্তুতি আমার আছে।)
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×