somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রমিজ মা!!প্রমিজ!!

০৩ রা জুলাই, ২০১১ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব সম্ভবত তারিখ টা ছিল ১২ই জানুয়ারি,২০১১ আমি শীতকালীন ছুটিতে ঢাকা এসেছিলাম।।চট্টগ্রামে মেসে থাকি।।আমি জন্ম থেকেই ঢাকা থাকি।।অনেক্ টা ব্রয়লার মুরগি বলতে পারেন।মায়ের ছেলে যাকে বলে।।বি এ এফ শাহীন কলেজ এ পরার দরুন মহাখালি,এবং পরবর্তী তে এডমিশন কোচিং করার দরুন ফারমগেট পরযন্ত আমার চেনা জানা।।কিন্তু অত্তাধিক মেধাবি হওয়ায় ঢাকা” র কোনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আমার সুযোগ মিলেনি।।তাই বাধ্য হয়ে যেতে হয় চট্টগ্রামে।।ওখান কার পরিবেশের সাথে খাপ খাওয়াতে কস্ট হচ্ছিল খুব।।তাই ছুটি তে কয়েক দিনের জন্য বন্ধ পাওয়া ছিল জান্নাত পাওয়ার সমতুল্য।।ঘরের ছোট ছেলে আমি।সভাবতই আমার মা আমাকে এক্ টু বেশি ই আদর করতেন।আর ছুটি তে বাসায় আসলে তো আম্মার খুশির কোনো সীমা থাকত না।আমি মেস এ বুয়ার রান্না খেতে পারিনা বলে প্রতিদিন ফোন করে আফসোস করত আম্মা।তাই ছুটির সময় আম্মা সবসময় ব্যাস্ত থাকত আমাকে নিয়ে।এক কথায় যতটা সম্ভব ভাল খাওয়ানো যায় এই কয়দিন আমাকে।সারাদিন অফিস করে এসেই ব্যাস্ত হয়ে পরত আমাকে নিয়ে।গত জানুয়ারী তে যখন ঢাকা আসি খুব শীত ছিল সারা দেশে।।শীতের সকালে লেপ এর নিচে গভির ঘুমে মগ্ন থাকতাম।আমার আম্মা খুব ভোরে উঠত।।রান্না করে খুব ভোরে আমাকে ডাক দিত খাবার জন্য।উদ্দেশ্য ছিল অফিস যাওয়ার আগে ছেলেটাকে একটু গরম গরম ভাত খাওয়ানো।মেস এ তো তার ছেলেটা সব সময় বুয়ার ঠান্ডা ভাত খায়।যে কয়টা দিন ছুটি তে আসে সে কয়টা দিন তো একটু ভাল ভাল খেতে পারবে!!আমি প্রতিদিন সকালে আম্মা যখন ঘুম থেকে ওঠে খেতে বলত,আমি আম্মার সাথে খুব রাগারাগি করতাম।বলতাম,এত সকালে ডাকেন কেন?আমি ওঠতে পারব না।আম্মা ডেকে ডেকে ক্লান্ত হয়ে অবশেষে অফিস এ চলে যেত।গতকাল আবার ঢাকা এসেছি।আজ আম্মা আর নেই।গত ২৫ ফেব্রুয়ারী আম্মা জান্নাত বাসী হন।।এখন আমাকে কেউ আর এভাবে সকালে উঠে গরম গরম ভাত খেতে বলেনা।।কেউ বলেনা “বাবা তারাতারি ঘুম থেকে উঠ!উঠে খেয়ে নে তারাতারি”।সেই ডাক গুলো আর শুনিনা।কেউ আর এখন সকালে ঘুমের ডিস্টার্ব করেনা।।যতক্ষন খুশি এখন আমি ঘুমাতে পারি।।মাগো!তুমি কি আরেকবার আসবে আমার কাছে।।তুমার সেই ডাক গুলো যে আজকে খুব শোন্ তে ইচ্ছে করছে মা!এবার সকালে যখন প্রথম ডাকবে আমি সাথে সাথে উঠে যাব মা!আর বকবনা তুমাকে এত সকালে ডাক দেওয়ার জন্য।প্রমিজ মা!প্রমিজ!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×