somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙ্গালী "ব্ল্যাক ফ্রাইডে" এর নমুনা

২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন মার্কেটিং জগতে ব্ল্যাক ফ্রাইডে নামক একটা ওয়ার্ড চালু আছে। যেখানে বছরের শেষের দিকে এসে বড় বড় চেইনশপগুলো, কিংবা অনলাইন মার্কেটিং প্লেসগুলো নভেম্বর এর শেষ শুক্রবারটাকে (আমি যতদূর জানি) ব্ল্যাক ফ্রাইডে বলে ঘোষণা করে এবং সেদিন তারা তাদের নির্দিষ্ট পন্য গুলোতে বছরের সেরা ছাড় গুলো দিয়ে থাকে। সোজা বাংলায় "ডিসকাউন্ট দিয়ে দোকান খালি করা" আর কি!!
আমাদের দেশেও অনলাইন শপ গুলোর কল্যানে কিংবা অভিশাপে আমরা এই ব্ল্যাক ফ্রাইডে জিনিসটার স্বাদ নিতে পেরেছি!
ব্ল্যাক ফ্রাইডে নামক ব্যাপারটা আমি প্রথম শুনি ২০১৫ সালে, সবাই দেখি সোশাল মিডিয়াতে ঝড় তুলছে ব্ল্যাক ফ্রাইডে তে অমুক কিনবো, তমুক কিনবো। তো আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে, সবার এত্ত এত্ত উত্তেজনা দেখে আমিও উত্তেজিত ছিলাম কবে জানি সেই শুভক্ষণের দেখা পাবো। অবশেষে এলো সেই শুভ ক্ষন। সকাল সকাল মোবাইল ল্যাপটপ নিয়ে ঝাপিয়ে পড়লাম ডিসকাউন্টে জিনিসপত্র কেনার উদ্দেশ্যে। কিন্তু একি হরিরাম!! ডিসকাউন্টের পরেও দেখি জিনিসপত্রের দাম মোটামুটি বাজার মূল্যের সমান, কোন কোন ক্ষেত্রে তারচেয়েও বেশী!! যাহোক হতাশ হলাম, হতাশ হয়ে ফিরে এলাম।
তো এই বছরেও নভেম্বর না আসতেই দেখি অনলাইন শপগুলো বিজ্ঞাপন, মেইল, মেসেজ যেভাবে পারছে জানিয়ে দিচ্ছে যে সামনে ব্ল্যাক ফ্রাইডেতে তারা মাথা খারাপ করা ডিসকাউন্ট দিবে, এবং আপনি যেন সে অফারটা অবশ্যই মিস না করেন।
অবশেষে ব্ল্যাক ফ্রাইডে এলো, আমিও নেটের এমাথা ওমাথা মাউস কিবোর্ড নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলাম। কি কি কিনলাম সেটা পরে বলছি আগে আসি কি অভিজ্ঞতা অর্জন করলাম সেটায় -

আমাদের দেশের অনলাইন শপ গুলোর কাছে ব্ল্যাক ফ্রাইডে মানে "ব্ল্যাক বেঙ্গল ফ্রাইডে" (ব্ল্যাক বেঙ্গল ছাগল নাম থেকে এসেছে)। তারা আসলেই তাদের ক্রেতা দের ছাগলই ভাবে। আর আপনিও তাদের ডিসকাউন্ট অফার দেখে ছাগলই বনে যাবেন।
নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের দেশের খুব পপুলার একটা অনলাইন শপে ঢুকলাম, লজিটেকের একটা কি-বোর্ড+মাউস কম্বো প্যাক এর দাম দেখলাম ৫% ডিসকান্ট দেয়া, ডিসকান্টের পর দাম পড়বে ১৬০০+ টাকা, অথচ সেই প্যাকেজটাই বন্ধু কম্পিউটার মার্কেট থেকে নিলো ১৪০০ টাকায়।
এর পর দেখলাম একটা ভার্চুয়াল রিয়েলিটি বক্স (VR Box) দাম দেয়া ১০% ডিসকাউন্ট এর পর ১৫০০+ টাকা। কিন্তু সেটা আপনি যেকোন মোবাইল মার্কেটে অনায়াসে ১০০০ টাকায় পেয়ে যাবেন!!
এই হলো এক ধরনের ডিসকান্ট ব্যাবস্থা।
আরেক ধরনের ডিসকান্ট আছে, যেমন ধরুন আপনি যদি রেগুলার অনলাইন শপে আসা যাওয়া করেন তাহলে কিছু পন্যের দাম সম্পর্কে আপনার আইডিয়া থাকার কথা, এখন আপনি সারা বছর দেখে আসলেন মুলার দাম ২০ টাকা, ব্ল্যাক ফ্রাইডের দিন দেখবেন "মূলায় ৫০% ডিসকাউন্ট" ওয়াও বলে আপনি ঝাপিয়ে পড়বেন দেখবেন সেখানে সুন্দর মিথ্যায় লেখা আছে "মূলার পূর্বমূল্য ৩০ টাকা থেকে ৫০% ডিসকাউন্ট দেয়ার পর এখন মাত্র ১৫ টাকায়" (শুধুমাত্র কম্পানীর প্রচারের স্বার্থে)।
ওইযে আপনি পুরান ইউজার হওয়ার কারণে চালাকি টা ধরতে পারলেন। কিন্তু যে শুধু ওই ব্ল্যাক ফ্রাইডের দিনই দেখলো সে নিশ্চিত ডিসকান্টের মূলা কিনে ফ্রিজে ভরবে! কারণ এই সুযোগ প্রতিদিন আসবে না।

তবুও শেষ কথার এক কথা তারা আমাদের যতই ছাগল বানাক আমরা কিন্তু ঠিকই খাচ্ছি তাদের এইসব লোভনীয় বিজ্ঞাপন। এখন লোকে বলবে হলাম না হয় একটু ছাগল, প্রতিনিয়তই তো হচ্ছি। বাঙালী তাও তো একটু ব্ল্যাক ফ্রাইডের স্বাদ পেলো।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×