somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

না ভুল শুনেন নি, ঘটনা সত্য

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে তো প্রতিনিয়তই কত শত শত বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে। বাংলা সিনেমার শেষ দৃশ্যের মত ঘটনা শেষ হবার পর আইন শৃঙ্খলা বাহিনীর আগমন হয়। এবং তারা বাঁশি ফুঁকাতে ফুঁকাতে বলেন "আইন নিজের হাতে তুলে নেবেন না"। এরপর তেনারা আইন কে তদন্ত কমিটির হাতে তুলে দেন, অমুক তমুক সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটি গঠিত হয়। সে তদন্ত কমিটি চা খায়, বিড়ি খায় একটা সময় তদন্তও খেয়ে ফেলে

না আমি আজ কারো বদনাম করার জন্য আসি নি, সুনাম করতে এসেছি।
ঘটনা না রোববারের, প্রধানমন্ত্রী হাঙ্গেরি যাচ্ছিলেন। কিসে যাচ্ছিলেন? "বাংলাদেশ বিমানে" করে।
বেরসিক বিমান আকাশপথে ভজঘট বাঁধিয়ে দিলো, জরুরি ল্যান্ড করা আবশ্যক। বিমান অবশেষে তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে, তারপর মেরামত শেষে আবার উড়াল দেন বুদাপোস্টের উদ্দেশ্যে।
এত বড় একটা ঘটনা ঘটে গেল, বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর তো মাথায় হাত। এর কিছুদিন আগে একাবার সৌদি থেকে ফেরার পথে শাহজালাল বিমানবন্দরের রানওয়ে তে কিছু একটা দেখে বিমান কিছুক্ষন আকাশে চরকি খায়। পর পর দুইটা জঘন্য ঘটনা।
রবিবারের ঘটনা শেষে তাড়াতাড়ি তদন্ত কমিটি গঠন করা হলো, তাও এবার একটা না। তিন-তিনটা।
এবং সে তন্দন্ত কমিটি বুধবারের মধ্যেই (মাত্র তিন দিন, হ্যাঁ মাত্র তিনদিনই) তদন্ত করে বের করলো "হিউম্যান ফেইলর ফ্যাক্টরে" এর কারণে এই ঘটনা ঘটেছে। এবং পাঁচ জনকে আপাতত ইস্তেফা দেয়া হয়েছে।
এবং এটাও বলা হয়েছে "প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে"।


নিউজটা খবরের কাগজে পড়লাম, পড়ে আপ্লূত হলাম। নাহ আমাদের দেশে তিনদিনেও তদন্ত হয়, (সেটা অবশ্যই সরকার দলীয় তদন্ত হতে হবে)। এবং সে তদন্ত সত্যি সত্যি দোষীদের বের করতে পারে। মারহাবা মারহাবা।
অথচ প্রতিদিনই "একটার ট্রেন কয়টায় আসবে ভাই" টাইপ বাংলাদেশ বিমান সার্ভিস দিয়ে যাচ্ছে, বিদেশে যাওয়ার জন্য লোকে সকালে বিমানবন্দর আসে, এসে যানে অমুক ক্রটি তমুক ঝামেলার জন্য সকালের বিমান মধ্যরাতে যাবে। হজ ফ্লাইট নিয়া নাই বললাম।

বি পজেটিভ ম্যান বি পজেটিভ, সবাই কি আর প্রধানমন্ত্রী নাকি?
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×