somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিপ্রাইম
জিপ্রাইম একজন "হোমো স্যাপিয়েন্স"। তিনি রাতে ঘুমান দিনে জেগে থাকেন। জি প্রাইম একজন শিক্ষানবিশ এবং তিনি শিখতে ও লিখতে ভালোবাসেন। জী-প্রাইম এর মেইলঃ [email protected]

এদিকে কিছু নেই, এড়িয়ে চল যান।

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন শেষে জয়টা ঐ টাকার ই হয়।
আপনার কাড়ি কাড়ি টাকা নেই, আপনি প্রেমিকাকে সুন্দর দামী দামী গিফট দিতে পারছেন না? আপনি তাকে ভালো কোন রেস্টুরেন্টে খাওয়াতে নিতে পারেন নি? আপনার শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি কিংবা পিছনটা উচুওয়ালা বাইক নেই?
প্লীজ আপনার জন্য প্রেম না।
ওই সব প্রেম টেম করতে টাকা লাগে, যে যাই বলুক।
মুখের ফেনা তুলে ফেলুক, ‘আমার কিছু চাই না, আমার তুমি হলেই চলবে’ এই টাইপ কথায়। মোটেই বিশ্বাস করবেন না। ঐগুলো সাময়িক।
অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা জানালা দিয়ে পালায়।
একটা প্রেমিকাই যদি এফোর্ড না করতে পারেন, তাহলে ঐসব সো কলড প্রেমে জড়াবেন না। ভুগবেন, দুইদিন পর দেখবেন আপনার দেখানো আকাশে আপনার পাখি অন্য কোন সঙ্গী নিয়ে উড়ে বেড়াচ্ছে। ব্যাপার টা তখন মোটেই সুখকর হবে না।
লেখা টা কেন লিখছি আমি জানি, নিশ্চই এমন কিছু উপলব্দি করেছি যার জন্য লিখছি বা লিখতে বাধ্য হচ্ছি।
আরে ভাই, সংসারে যখন টানাপোড়ন লেগে যায় তখন বিয়ে করা বউই ঘর ছেড়ে চলে যায়, আর এটা তো সামান্য প্রেম।
সত্য কথা বলতে কি, আমি তো বিজনেসের স্টুডেন্ট, প্রেম টাকে বিজনেসের দৃষ্টিতে দেখলে কিন্তু ভালো একটা পয়েন্ট দাঁড়ায়, যদিও ব্যাপার টা শুনতে খারাপ শোনায়।
দেখেন সত্য কথা হচ্ছে, প্রজেক্টে আপনি ইনভেস্ট করবেন, প্রজেক্ট আপনাকে রিটার্ন দিবে, যত বেশী ইনভেস্ট তত রিটার্ণ, তত বেশীদিন প্রজেক্ট রান হবে।
আপনি ইনভেস্ট করতে পারবেন না? প্রজেক্ট কচুর মাথাটাও দিবে না আপনাকে, দেউলিয়া হয়ে যাবেন। আর আপনি দেউলিয়া হয়ে যাওয়া মানে মার্কেটে আপনার কম্পিটিটরদের সু্যোগ বেড়ে যাওয়া।
হা হা বুঝলেন ব্যাপার টা এবার?
ওইসব ছেলে ভুলানো ডায়ালগে পা দিবেন না, পা ভেঙে হাতে ধরিয়ে দিবে একদিন। তখন না পারবেন হাটতে না পারবেন দৌড়াতে।
হামাগুড়ি দিতে হবে, আর এই হামাগুড়ি দিয়ে কত দূরই বা আর যেতে পারবেন?
আরো কিছু লিখতে চাই, কিন্তু মাথায় এখন আসছে না কিছু। আসলে আসছে যে না তাও কিন্তু না।
মাথায় আছে কিন্তু ঘুচাতে পারছি না। প্রচন্ড রকমের এলোমেলো লাগছে, আরে শালার কাঙালের আবার প্রেম হয় নাকি?
কাঙালের যেটা হয় সেটাকে বলা হয় দুর্বলতা, একপেশে দুর্বলতা। এই দুর্বলতা এতটাই একপেশে যে, যার প্রতি আপনি দুর্বল সে সেটা বুঝার আগেই অন্য কারো প্রতি তার দুর্বলতা চলে আসে।
যা হোক আর কিছু লিখবো না এই পর্বে, এলোমেলো মাথায় বেশী লেখা ভালো না, পরে দেখা যাবে লেবু বেশী কচলিয়ে ফেলেছি, কচলানো লেবু আবার তিতা স্বাদের হয়। পরে কখনো আবার মনে চাইলে লিখবো।
ভালো থাকুক সকল নর নারী, ভালো থাকুক যাবতীয় প্রেম!
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×