আমাদের পাশের বাসায় এক ভাবী ছিলেন যিনি কিনা অনেক ফিল্মি টাইপের ছিলেন । কথায় কথায় হিন্দি চলে আসত । আর হিন্দি সিরিয়ালের চরম ফ্যান ছিলেন । ( এখন আর আমাদের বাসায় থাকেন না এই কারণে ছিলেন শব্দটা ব্যাবহার করছি । ) হিন্দি সিরিয়াল নিয়ে স্বামীর সাথে ঝগড়া করেন নি এমন দিন খুব কমই গেছে । সবাই তাকে পাগল বলত । কিন্তু আমরা কয়েকজন জানতাম তিনি পাগল না তিনি হিন্দিতে আসক্ত ।
একশন মুভি দেখার পর যেমন উত্তেজনা চলে আসে হিন্দি সিরিয়াল ও তেমনি উত্তেজনা আনে । কিন্তু সমস্যা হল এই উত্তেজনা অনেক স্থায়ী, কখনো ভাল কিছু শিখায় না । এই উত্তেজনা তাদের মনে ও মস্তিস্কে পৌছে যায় । একজন মেয়ে যখন তার শাশুড়ির সাথে কথা বলে মাথায় তখন তার হিন্দি সিরিয়ালের সন্দেহ জেগে থাকে । সে সেভাবেই তার আশেপাশের মানুষ কে ট্রীট করে যেটা সে টিভি সিরিয়াল দেখে শিখেছে ।
এমন কোন বাড়ি নাই যেখানে হিন্দি সিরিয়ালের টিডিশ টিডিশ , ঝাস ঝাস শব্দ গুলো শোনা যায় না । হিন্দি সিরিয়াল এমন একটা যায়গা যেখানে একজন স্ত্রী তার স্বামীকে তার ব্যক্তিগত ব্যপারে হস্তক্ষেপ করতে মানা
করে । পরকীয়া , হিংসা , মা-ছেলের মধ্যে সন্দেহ ; এইগুলা খুব সাধারণ ব্যাপার ।
ভাবীর প্রসঙ্গ টা যেই কারণে এনেছিলামঃ শুনলাম কাল রাতে ভাবির স্বামী হিন্দি সিরিয়াল দেখা নিয়ে ভাবীকে অনেক মারধর করেছেন ।
মারধর করাটা অন্যায় । এই কারণে ভাবির স্বামীর দোষ এখানে আছে । তবে যে সব বিষয় নিয়ে বিবাদের সৃষ্টি হয় সেই গুলা এভয়েড করাই ভাল ।
হিন্দি ও একটা ভাষা । এই কারণে এটার মর্যাদা আছে । কিন্তু মাতৃভাষা বাংলা হয়েও হিন্দিকে ধর্ম বানানো অন্যায়; খুব অন্যায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




