আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর এত জন মেধাবী বের হয় । এতজন গায়ক , এত জন লেখক ,এত জন বিজ্ঞ। আমাদের ক্যাম্পাস এত বড় , অথবা আমাদের ক্যাম্পাস অনেক আধুনিক ।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই নিয়ে ঝগড়া ঝাটি টা চলতেই থাকবে । কি লাভ রে ভাই ?
পৃথিবীতে ১৯৬ টা স্বাধীন দেশ আছে । এই দেশগুলোর মধ্য থেকে যদি প্রথম এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরি করা হয় বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের নাম পাওয়া যায় না ।
বিশ্ববিদ্যালয় আমাদের দেশে ঠিক ই আছে । কিন্তু পড়ার মান কি আমরা ঐ শীর্ষ বিশ্ববিদ্যালয় গুলোর মত পাই ? আমাদের শিক্ষা ব্যবস্থা একটা কুসংস্কারের মধ্যে আটকে আছে । এখানে গবেষণা কিংবা ব্যবহারিক কাজের দিকে নজর দেওয়া হয় না । বিজনেস ফ্যাকাল্টিতে পড়েও একজন ছাত্র চাকরির স্বপ্নই দেখে । মাথায় ক্রিয়েটিভ আইডিয়া থাকা স্বত্বেও কেউ Entrepreneur হয় না ।অনেক ক্ষুদে বিজ্ঞানীও পথ প্রদর্শক হতে ভয় পায় । আমাদের মাথাগুলোকে এভাবেই ট্রেইন্ড করে ফেলা হয়েছে ।
আমরা এতটাই নিচে আছি যে , প্রতিবেশী কোন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিও হিংসা দেখাতে পারি না । এই কারণে নিজেরাই নিজেদের হিংসা করতে হচ্ছে ।
আর তর্ক করার সময় মাথায় ই থাকে না যে তর্ক টা অযথা ।
এই ভাবে হয় না । শুধু এই দেশের মধ্যে বিশ্ববিদ্যালয় গুলোর সাথে পাল্লা দিলেই চলবে না । বাহিরের একটা সাধারণ ভাল ভার্সিটির সাথে প্রতিযোগিতা করতে পারলেও আমরা কিছুটা এগোতে পারব । এর জন্য কর্তৃপক্ষ ই ভাল ব্যবস্থা নিতে পারেন । তবে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি টা বদলাতে পারি । একে অপরের প্রতি ঘৃণা টা কমাতে পারি । হিংসা , ঘৃণা নিজের ই বেশি ক্ষতি করে ।
.।.।.। সব মানুষ সফল হয় না । তবে একজন সফল মানুষ যেই কোন জায়গা থেকে আসতে পারে ।
আর যেইদিন নিজেকে বেস্ট বলার টাইম আমাদের থাকবে না সেই দিন ই আমরা বেস্ট হওয়ার স্বপ্ন দেখতে পারব ।
সবাই ভাল থাকেন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




