somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেবদাস + পারু = দেবদারু

০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া আমার এক ছাত্রী আছে । পড়ালেখায় ভাল , স্বভাবে খুব ভাল ।
গত তিন দিন ধরে সে যখন আমার কাছে পড়তে আসে লজ্জা পেয়ে বসে । পড়াতে গেলেই অস্বস্তি বোধ করে পড়া গিলে । এইরকম অবস্থা দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম – “কি হয়েছে ? তুমি এমন আচরণ করছো কেন?”
সে একটু টাইম নিয়ে জবাব দিল –“ স্যার, ২ দিন আগে যে ঘটনা টা ঘটেছে সেটা এখনো মনে পড়ছে।“
ওহ আচ্ছা আপনারা তো জানেন না ২ দিন আগের ঘটনা ।
‘ আমি তাকে শাখান্বিত কান্ডের শ্রেনী বিভাগ পড়িয়েছিলাম । এর মধ্যে একটি ছিল – “মঠ আকৃতি : কো্নো কোনো গাছে প্রধান কান্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ কান্ডটিকে মঠের ন্যায় দেখায় । উদাহরণঃ দেবদারু ।“ পরের দিন যখন মঠ আকৃতির কান্ডের উদাহরণ জিজ্ঞেস করলাম । সে জবাব দিলো “দেবদাস” । তারপর সে লজ্জা পেয়ে আর আমার চোখে চোখ রাখতে পারে না । এই কম বয়সেই সে দেবদাস সিনেমা দেখে ফেলেছে হয়ত এই কারণেই তার এত লজ্জা । অথবা এত সহজ পড়াটা সে পাড়ে নি – এই কারণেও লজ্জা পেতে পাড়ে ।‘



(একটি দেবদাস গাছ)


আমার স্পষ্ট মনে আছে । ক্লাস ফোরে আমি একটা যোগ অঙ্কে ভুল উত্তর দিয়েছিলাম । আমার উত্তর শুনে পুরো ক্লাস হেসে দিয়েছিল । এরপর লজ্জায় তিন দিন স্কুলে যাই নি । এখন ভার্সিটিতে পড়ছি । অথচ এখন পড়া না পারলে উলটা গর্ববোধ হয় । পড়া পারাটাই অবশ্য এখন অপমানের ( সত্যিকার অর্থে নয় )। পড়া পারলে খারাপ ছাত্ররা আঁতেল উপাধি দিয়ে দেয় । পড়ালেখা না করাটাই এখন স্বস্তির ।
তো এই অবস্থায় আমি আমার ছাত্রীকে খুব ভালভাবে বুঝিয়ে বললাম যে – “চিন্তা করো না । সব ঠিক হয়ে যাবে । ২-১ বার পড়া না পাড়াটা খুব অন্যায় না । সে আমার দিকে ভরসা নিয়েই তাকালো । আমি তার চোখে বিশ্বাসের চাহনিই দেখতে পেলাম ।
আঁতেল আর স্মার্ট ছাত্রের তুলনা টা আর তার কাছে বললাম না । কারণ আঁতেল হতে পারাটাই অনেক লাভের । রেজাল্ট ভাল থাকলে কোন ক্ষতি নাই । রেজাল্ট খারাপ হওয়াটাই ক্ষতিকর হতে পারে । রেজাল্ট ভাল করতে গিয়ে যদি কিছু জ্ঞান অর্জন হয়েই যায় ক্ষতি কি ? আর কেউ কোন কিছু জিজ্ঞেস করলে উত্তর না দিতে পারাটা গর্বের কিছু না । আমার ছাত্রীর লজ্জা পাওয়াটা আমার কাছে যথাযোগ্যই মনে হচ্ছে ।
( আমার সি-জি-পিএ খারাপ । তাই রেজাল্ট টা কে এত বড় করে দেখি )।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×