ধরেন আমি আপনাকে এখন একটা জোক বা কৌতুক বলব । কৌতুক টা হচ্ছেঃ-
“ কোন এক কোম্পানির বস তার সকল কর্মকর্তাদের নিয়ে মিটিং এ বসলেন । তবে প্রতিদিনের মত মিটিং টা কে এক ঘেয়ে করলেন না বস । তিনি একটা মজার জোক বললেন । এই জোক শুনে সবাই হাঁসতে লাগলো। কেউ গড়াগড়ি ও দিলো । এর মধ্যে একজন কর্মকর্তা হাসলেন না , চুপচাপ বসে রইলেন । তার এই চুপচাপ বসে থাকা দেখে বস জিজ্ঞেস করলেন- “ আমি এমন মজার একটা জোক বললাম । সবাই হাসল অথচ আপনি হাসলেন না কেন ?”
কর্মকর্তা জবাব দিলো- “ স্যার আমার তো হাসার দরকার নাই । কারণ অন্য একটা কোম্পানিতে আমার চাকরি হয়ে গেছে।“
যারা এই জোক টা প্রথমবার শুনলেন তারা একটু হলেও হাসবেন । কিন্তু এই কথাটাই যদি আরেকবার পড়েন । তেমন মজা পাবেন না ।
পৃথিবীর সব কিছুই এমন । বারবার একই জিনিস ভাল লাগে না ।
এইবার একটা বাস্তব গল্পে আসি ।
“ আমি কলেজে থাকাকালীন ঘটনা । আমাদের ক্লাসে একটা অনেক মোটা ছেলে ছিল । যার প্রিয় খাদ্য ছিল ডিম । তার সাথে আমি কোন একদিন বলেছিলাম যে – মানুষ একই জিনিস বারবার পছন্দ করে না । এমনকি তার পছন্দের খাবার ও সে বার বার খেতে চায় না ।
সে আমার সাথে বাজি লাগলো যে সে যত ইচ্ছা তত ডিম খেতে পারবে । যদি ডিমের টাকা আমি পরিশোধ করি । আমরা কলেজের বাইরে একজন সিদ্ধ ডিম বিক্রেতার কাছে গেলাম , যার কাছে ২৫ টার কিছু বেশি সিদ্ধ ডিম ছিল ।
বাজির সময় শুরু হল । সে গপাগপ গিলতে লাগলো । গিলতেই লাগলো । দেখলাম আমি বাজিতে হেরে যাচ্ছি । পকেটে হাত দিয়ে দেখলাম – সে যদি সবগুলো ডিম খেয়ে ফেলে তাহলে আমি এই টাকা পরিশোধ করতে পারব না । তাই তার কাছে হার মেনে ফিরে আসলাম ( তার খাওয়া কখন শেষ হবে জানতাম না , তাই হার টা তাড়াতাড়ি মেনে নিলাম) । কিন্তু তার রাগ টা ছিল সবগুলো ডিম খেতে পারল না বলে ।
শিক্ষণীয়ঃ মানুষ এক জিনিস বারবার শুনতে পছন্দ করে না । কিন্তু ফ্রিতে খাওয়ার বেলায়( অথবা ফ্রি নাই হৌক) কার্পণ্য করে না । আর মোটা মানুষের সাথে খাওয়া নিয়ে কখনো বাজি ধরতে নেই । টাকা , খাওয়া দুইটাই গিলবে। ( নেতিবাচক অর্থে নিবেন না )।
কৌতুক যতই মজার হৌক একবারই মজা লাগে । খাদ্য একমাত্র জিনিস যা বারবার মজা লাগে । আমি অনেক মানুষ কে দেখেছি যাদের প্রথম প্রেম পরোটা আর ডিম ভাজি । খাবার নিয়ে বাজি ধরার ক্ষেত্রে এই কারণে সাবধান । এট লিস্ট বার বার বাজি ধরবেন না।
লেখার প্রথম অংশে বলেছিলাম - একই জিনিস বারবার ভাল লাগে না । কথা টা ফিরিয়ে নিলাম
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




