somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দি এন্টি সোশ্যাল নেটওয়ার্ক

০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের অসামাজিকতার পিছনে সামাজিক যোগাযোগের সাইট গুলো অনেকাংশে দায়ী ।

প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয়েছিলো মানুষের সময় বাচানোর জন্য , মানুষের মধ্যে সামাজিকতা বাড়ানোর জন্য । উল্টোটা হয়েছে । সময় নষ্ট হচ্ছে । সামাজিকতা কমছে।
মানুষ এখন প্রতিটা কাজের আপডেট তার বাস্তব জীবনের বন্ধুদের সাথে শেয়ার না করে ফেইসবুক আর টুইটার বন্ধুদের সাথে শেয়ার করতে চায় । এটা খুবই হতাশ জনক । একটা সময় ছিল – মানুষ তার ব্যক্তিগত লেখা গুলো ডায়েরিতে লিখে রাখত । কেউ সেটা পড়তে গেলে তাকে বাঁধা দিত । কিন্তু এই লেখাগুলোই সে এখন টাইপ করে ফেইসবুকে পোস্ট করে । কেউ তার পোস্ট গুলো না পড়লেই তার মন খারাপ হয় ( এটা এখনো তার ব্যক্তিগত ব্যপার) ।

উল্টে গেছে সব । একটা লাইক বাটন পুরো পৃথিবী টা কে বদলে দিয়েছে ।

কাউকে ফোন করলে কিংবা মোবাইলে মেসেজ করলে তার রিপ্লাই পাওয়া যায় না । কিন্তু তার ফেইসবুক পোস্টের নিচে কমেন্ট করলে তার রিপ্লাই ঠিক ই পাওয়া যায় । অবস্থাটা এমন হয়ে দাড়িয়েছে যে কেউ যদি এখন মোবাইলে কথা বলার সময় একটু মুচকি হাসে , আশেপাশের মানুষেরা ভাবে সে বুঝি তার নতুন পরিবারের কারো সাথে কথা বলছে ।

ফেইসবুকের বন্ধু সংখ্যা যত বাড়ে বাস্তব জীবনের বন্ধুদের সাথে দূরত্ব টা ও তত বাড়তে থাকে ।
তবে ফেইসবুক আসার পর একটা মন্দের ভাল হয়েছে । ইভ টিজারদের একটা বড় অংশ ফেইসবুকে মনোনিবেশ করেছে । তারা ফেইসবুকে মেয়েদের সাথে প্রেম করতে পারে ( তারা অবশ্য জানে না আইডি গুলা ফেইক আইডি :P ) । এই কারণে আর রাস্তায় দাঁড়িয়ে ইভ টিজিং করে না । ইভ টিজিং করার সময় বখাটেরা যে ডায়লগ ব্যবহার করত এখন সে গুলো হয়ে গেছে ফটো কমেন্ট । ভাল ছেলেরা যদি এই সব ফ্লার্টিং টাইপের কমেন্ট গুলা করে তাহলে প্রশংসা । আর খারাপ কিংবা বোকা ছেলেরা যদি করে তারা হয়ে যায় মুরাদ টাক্লা । ( যারা জানেন না মুরাদ টাক্লা কি !! -ফেইসবুকে অশুদ্ধ বানান ব্যবহারকারীদের মুরাদ টাক্লা বলে)। মেয়েরাও এই বিষয়টা কে নেগেটিভলি নেয় না । যাক ভালই হয়েছে ।

খাওয়ার জন্য কয়জন রেস্ট্যুরেন্টে যায় ? ছবি তোলার জন্য যায় ।
ব্যায়াম করতে গিয়ে আগে ছবি তোলা শুরু হয় । তারপর ব্যায়াম।
জন্মদিনের অনুষ্ঠান গুলো ঘরের চেয়ে ফেইসবুকেই বেশি পালিত হয় ।
পোস্ট , স্ট্যাটাস , লাইক , লাইফ ইভেন্টের সংজ্ঞা গুলো একেবারেই বদলে গেছে ।

ফেইসবুকের আগের দিন গুলো অযান্ত্রিক ছিল । সত্যিকার অর্থে অনেক সুখের ছিল । জানি এই দিন গুলো আর কখনো ফিরে আসবে না । সবাই মিলে উদ্যোগ নিলেও হবে না । কারণ ইভেন্ট খোলার জন্য তো ফেইসবুকে আসা লাগবে । নাকি ? :P

পৃথিবী বদলে গেছে , যা দেখি নতুন লাগে ।

সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×