কয়েকদিন আগে ক্রিকেটার নাসির তার ছোট বোনের সাথে একটা ছবি ফেইসবুকে আপলোড দিয়েছিলেন। তারপর বাংলাদেশীরা তাদের আসল ফ্যামিলি স্ট্যাটাস সেই ছবিতে কমেন্ট করার মাধ্যমে দেখিয়ে দিয়েছে।
পরে নাসির তার এই ছবি হাইড করতে বাধ্য হন। প্রতিবাদে মাশরাফি তার ফেইসবুক পেইজ হাইড করেন। মুশফিক ফ্যানদের উদ্দেশ্য করে ভিডিও বারতা দেন।
ভাবছেন কি? তাদের এই মেসেজটা এই বাংলাদেশীরা গ্রহণ করবে?
নাহ। একজন বাংলাদেশীর মাঝে, সে বাস কন্ডাক্টর হলেও, সবসময় এক্টা ইগো কাজ করে।
"আমার মতই সাইজের একজন মানুষ, আমার মতই ২ হাত, ২ পা আছে। তাহলে আমি কেন তার কথা মেনে নেব?"
এমনকি অনেক শিক্ষিত মানুষের মাঝেও এই দৃষ্টিভংগি কাজ করে। এইখান থেকে আর আমাদের উদ্ধার হওয়া সম্ভব না।
গতকাল ইফতারে দলের মুসলিম খেলোয়ারদের সাথে সৌম্য আর লিটন দাস থাকায় সেই ফেইসবুকেই আবারো সেই বাজে মন্তব্য পেতে হল।
এই তো গেল ক্রিকেটের ২ টা উদাহরণ।
আসল কথা আমরা অনেকেই ভাল কাজের প্রশংসা করতে জানি না। ভাল মানুষের মুল্য প্রায়ই দেই না। হিসাব করলে দেখা যাবে, অনেক ট্যালেন্টেড মানুষ আছে যারা সমালোচিত হওয়ার ভয়েই শুধু সফল হতে চায় না। আর সফল হলেও এই দেশে থাকতে চায় না। কারণ রাষ্ট্র কিংবা রাষ্ট্রের মানুষ কেউ ই তাদের সঠিক মর্যাদা দেয় না। নিজ রাজনৈতিক দলের না হলে রাষ্ট্র সেই সফল মানুষ টা কে প্রচার করে না। আর বাকিরা গোত্র দেখে আরেকজনের সফলতাকে মূল্যায়ন করে।
ভাগ্য ভাল যে ভাল জিনিসের মূল্য দেওয়ার মত দেশে এখনো অনেক বিবেকবান মানুষ আছে। নইলে ওইসব নিচু শ্রেণীর মানুষদের মুখের অত্যাচারে গুণীরা মুখ লুকিয়ে ঘরে বসে থাকত।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




