somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইফ ইজ এলসহ্যোয়ার (Life Is Elsewhere)

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোথায় যেন পড়েছিলাম, হেমন্তের প্রতিটি সকালই শ্রেষ্ঠ। কবিদের ভিতর জীবনানন্দই বোধহয় হেমন্তের চিত্রটা অনুপম ভাবে একেছিলেন। '......শিশিরের শব্দের মতো সন্ধ্যা নামে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ঘরে ফেরে চিল'। হেমন্তের কাঁচা হলুদের মতো সোনলি রোদ দিগন্তব্যাপী ছড়িয়ে দেয় চিরায়ত রূপের সুধা আর সৌন্দর্য। এমন দিনে তাই কে থাকে ঘরে আর কেইবা একলা বসে কাদে ??
এবারের গন্তব্য রিভেরি রিসোর্ট। রিভেরি শব্দের অর্থ দিবা স্বপ্ন। গাজীপুর চৌরাস্তা থেকে ৬ কিমি এর পথ সালনা। সালনা বাজার থেকে আরো প্রায় ৩ কিমি এর পথ রিভেরি রিসোর্ট। একদম নির্ভিত একটা গ্রাম।যেতে যেতে দুপাশে চোখে পড়ল নানারকম বনষ্পতি আর খেজুর গাছ। ঢাকা থেকে প্রায় ঘন্টা দুয়েক জার্নি করে পোয়ছে গেলাম রিভেরি রিসোর্ট, গাজীপুরে। রিসোর্টে ভিতরে প্রবেশ করতেই মনটা আচমকা ভাল হয়ে গেল। একটা নাম না জানা পাখি ডেকে যাচ্ছিল অনবরত। পরে রিসোর্টের ম্যানেজার জসিম ভাই বললেন, পাখিটার নাম নাকি পিউ কাহা। গাঁদা ফুলের বাগানের ভেতর দিয়ে হেঁটে আমরা লাল দোতলা ভবনটির বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ভবনটি বাংলো স্টাইলের। বারান্দায় বসার বেঞ্চি আছে। ভবনটির নিচতলায় দুটি আর ওপরতলায় দুটি ঘর আছে। আমরা সবচেয়ে বড় ঘরটা পেলাম। তারপর সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। শরীর জুড়িয়ে গেল অগ্রহায়নের সকালের বাতাসে। বাঁশপাতার শনশন শব্দ আর পাখির কূজন ছাড়া আর কোন শব্দ ছিলনা চারপাশে। শিরীষ গাছের পাতা ঝরে পড়ছিল গাছের নীচে। আরো কত পাখির ডাক শুনলাম। কত বনষ্পতি দেখলাম। প্রকৃতির কতটুকুই বা চিনি! লাফিয়ে লাফিয়ে ঘড়ির কাটা যখন দেড়টায় পা দিল তখন লাঞ্চের ডাক পড়ল। সাদা ভাত, বেগুন ভাজা, শিম-ফুলকপি দিয়ে লাবড়া আর নতুন আলু দিয়ে দেশি মুরগির লাল ঝোল। ভরপেট ভোজন শেষে বাশঝাড়ের পাশে দোলনায় বসে চুপ করে থাকলাম কিছুক্ষন। আমার মত দেখলাম সবাই চুপ। যেন সবাই চলে গেছি এক অন্য জগতে। বিকেলে ছাদে গেলাম। পুরো ছাদটা বাগান বিলাস দিয়ে ঘেরা। এক কথায় অপূর্ব। তারপরে শুরু হল ফটোসেশন! দেখতে দেখতে সন্ধ্যা নামল। চা খেয়ে আবার রওনা দেবার প্রস্তুনি নিলাম ঢাকার পথে। ঢাকায় এসে যখন এই লিখা লিখছি তখন মিলান কুন্ডেরার একটা উপন্যাসের কথা খুব মনে পড়ছিল। ‘লাইফ ইজ এলসহ্যোয়ার’। জীবন হয়ত এখানে নয়, অন্য কোথাও, অন্য কোনখানে । এই শহর থেকে অনেক দূরে। যেখানে আছি সেখানে হয়ত থেকেও নেই। ওইযে রবীন্দ্রনাথ বলেছেন, 'হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে।
রিভেরি রিসোর্টের ফ্রন্ট ভিউ


রিভেরি রিসোর্টের ব্যাক ভিউ


রিসোর্টের ছাদে

সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×