চাকুরী খুঁজছেন? সবার আগে নিশ্চয়ই মামা চাচা, তারপর অর্থ ব্যয়, তারপর সবার শেষে নিশ্চয়ই যোগ্যতার প্রশ্ন। যোগ্যতার কথা এখন খুব কমই শোনা যায়। যদি যোগ্যতা বলে কোন বিষয় থাকতো তাহলে নিশ্চয়ই রসায়ন বিষয়ে পড়াশোনা করে কেও ব্যাংকে চাকুরী করতে পারতোনা, ভূগোলে পড়াশোনা করে কেও অফিসের এডমিনে চাকুরী করতে পারতোনা। এখন চাকুরী মানেই ঘুষ অথবা সম্পর্কের জোর। এমনও দেখেছি যে, যে বন্ধুটি সর্বশেষ পরীক্ষার খাতায় নকল ছাড়া লিখতে পারেনি সেও এখন প্রতিষ্ঠিত ব্যাংকে চাকুরী করে। এখন সরকারী বেসরকারী যে কোন প্রতিষ্ঠানে চাকুরীর বিজ্ঞপ্তির সাথে সাথে কোন পদে কত ঘুষ দিতে হবে সেটারও অপ্রকাশিত বিজ্ঞপ্তি ছড়িয়ে পরে। এবং আমরা এক শ্রেণীর মানুষ আছি যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকুরী নেবার জন্যও পিছ পা হই না। যদিও এত কিছুর মাঝেও অনেক ছেলে মেয়ে আছে যারা নিজের যোগ্যতা দেখিয়ে ঠিকই নিজের অবস্থান গড়ে তোলেন, এবং নতুন নতুন চেলেঞ্জিং পেশায় নিজেকে নিয়োজিত করেন। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা বলতে গেলে, আমারই এক বন্ধু যার সাথে আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা করেছি, সে কিনা ১৪ লক্ষ টাকা ঘুষ দিয়েও সিটি কর্পোরেশনের কমিশনারের অফিস সহকারী পদে চাকুরী করতে প্রস্তুত ছিল। ঠিক এমন এক পরিস্থিতিতে নিচে উল্লেখ করা সহজ হিসাবটি আমার মোট করে তুলে ধরার চেষ্টা করালাম।
আপনার বয়স ৩০ হলে চাকরি করবেন ৩০ বছর ।
আপনি যদি মাসে ২৫০০০ টাকা বেতন পান
তাহলে ১২ মাসে পাবেন ৩ লক্ষ টাকা।
৩০ বছরে পাবেন (৩ লক্ষ গুনন ৩০ বছর)= ৯০ লক্ষ টাকা
এখানে আসলে সরল ভাবে হিসাব ধরায় ৯০ লক্ষ টাকার হিসাব পাওয়া যায়। যদি আমরা বছরে বছরে ইনক্রিমেন্ট অথবা চাকুরী পরিবর্তন ধরি তার ফলে বেতন বাড়বে এটাই স্বাভাবিক। আর সেই হিসাব মাথায় রেখে আরো ২৫ লক্ষ টাকা যোগ করলে সারা জীবনে চাকুরীর অমানুষিক চাপ সহ্য করে, জীবনের মধুর সময় গুলো অন্যর জন্য ব্যয় করে আয় করলেন ১ কোটি ১৫ লক্ষ টাকা।
(সারা জীবনের আয় - ঘুষ ১৪ লক্ষ)=মোট আয় ।
(১ কোটি ১৫ লক্ষ - ১৪ লক্ষ টাকা )=১ কোটি ১ লক্ষ টাকা
সারা জীবনে কামালেন মোট ১ কোটি টাকা ও সঙ্গে পরিশ্রম ।
যদি ঘুষের এই ১৪ লক্ষ টাকাটা ব্যাংকে জমা রাখতেন তাহলে কি হত?
১৪ লক্ষ টাকায়---
৬ বছরে পাবেন (১৪ গুনন ২)=২৮ লক্ষ টাকা
১২ বছরে পাবেন (২৮ লক্ষ গুনন ২)=৫৬ লক্ষ টাকা
১৮ বছরে পাবেন (৫৬ গুনন ২ )= ১ কোটি ১২ লক্ষ টাকা
২৪ বছরে পাবেন (১ কোটি ১২ লক্ষ গুনন ২)= ২ কোটি ২৪ লক্ষ টাকা
৩০ বছরে পাবেন (২ কোটি ২৪ লক্ষ গুনন ২)=৪ কোটি ৪৮ লক্ষ টাকা
এভাবে ঘুষের পরিমান
যদি ৩ লক্ষ টাকা হয় তাহলে ৩০ বছর পরে সেটা ৯৬ লক্ষ টাকায় দাড়ায়।
যদি ৫ লক্ষ টাকা হয় তাহলে ৩০ বছর পরে সেটা ১ কোটি ৬০ লক্ষ টাকায় দাড়ায়।
যদি ১০ লক্ষ টাকা হয় তাহলে ৩০ বছর পরে ৩ কোটি ২০ লক্ষ টাকায় দাড়ায়।
এখানে অনেকে হয়তো বলবেন উপরি কামাই থাকবে তারপর পেনশনের টাকা থাকবে। উপরি কামাইয়ের কথা বলা না গেলেও পেনশন পেতে হলে একটি অফিসে নির্দিষ্ট মেয়াদে চাকুরী করতে হয়, বর্তমান সময়ে বিশেষ করে বেসরকারী চাকুরীদের চাকুরী পরিবর্তনের কারনে পেনশন আর পাওয়া হয়ে ওঠে না। তাই মোটা অংকের ঘুষ দিয়ে চাকুরী নেবার যৌক্তিকতা কতটা সেটা ভেবে দেখা দরকার একটু।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



