somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি উচ্চ মূল্যে পণ্য কিনি বলেই তো ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধি করে সেগুলো বিক্রির সাহস পান

২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতে পেয়াজের ফলন ভাল হয়নি, তাই পেয়াজের রপ্তানি মূল্য ১৫০ ডলার থেকে ৪০০ ডলার তারপর ৭০০ ডলার করেছে ভারত সরকার। ৪০০ ডলার মূল্য হওয়ার সাথে সাথেই পেয়াজ আমদানি একেবারে কমে যায়। ৭০০ ডলার মূল্য হবার পরে আমদানি বন্ধ। মূল্য বৃদ্ধির অজুহাতে ৪০ টাকা কেজির পেয়াজ এখন ৮০ টাকা। ১৫০ থেকে ৪০০ ডলার মূল্যে আমদানি করা সেই পেয়াজ কেন ৭০০ ডলার মূল্যে দেশের বাজারে বিক্রি হবে? বিষয়টা এখন এমন যে, যার ১ কোটি টাকা মূল্যর পেয়াজ গোডাউনে রয়েছে সে বসে বসে আরো ১ কোটি টাকা মুনাফার পথ পেল আর সাধারণ মানুষের কাঁধে চাপলো বোঝা।

এক্ষেত্রে যে শুধু মাত্র আমাদের দেশের ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার প্রবনতা দায়ী তা কিন্তু নয়। দেশের আইন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ও সাধারণ জনগণও এ ক্ষেত্রে দায়ী। ধরা যাক কোন এক খুচরা বিক্রেতা ৮০ টাকা কেজি পেয়াজ বিক্রি করছে। তিনি কত টাকা মূল্যে কোথা থেকে পেয়াজ কিনেছে সেটার বিল সংগ্রহ করে সেই পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে তার পেয়াজ কেনার বিল মেলানো হোক। এভাবে উল্টো পথে বিল মিলিয়ে মিলিয়ে একবারে আমদানিকারক পর্যন্ত গিয়ে দেখা হোক কে মূল্য অতিরিক্ত বাড়িয়েছে। ছোট এই পদক্ষেপের মাধ্যমে খুব সহজেই অতিরিক্ত মুনাফা ভোগী ব্যবসায়ীকে বের করতে পারে এ কাজে নিয়োজিত মন্ত্রণালয়।

ব্যবসায়ী ও সরকারের পর যদি সাধারণ জনগনের কথায় আসি। এ দেশে কোন একটি জিনিসের মূল্য যদি হঠাৎ করে বেড়ে যায় তাহলেই সবাই মিলে আগের থেকে বেশী কেনা শুরু করে দেই। যদি পরে না পাই, যদি আরো মূল্য বেড়ে যায় এই সব ভেবে। তাতে করে স্বাভাবিক চাহিদা থেকে বাজারে পণ্য বিক্রি আরো বেড়ে যায়। ফলে মূল্য বাড়ার অজুহাত শক্ত হতে থাকে। বিষয় গুলো দেখা যায় রোজার সময়, ঈদের উৎসবের সময়, বন্যার সময় আর হঠাৎ আমদানি মূল্য বেড়ে যাওয়া পণ্যর সময়।

দেশের ব্যবসায়ীদের যেমন অতিরিক্ত মুনাফার প্রবণতা কমাতে হবে, সরকারের যেমন নিয়ন্ত্রণ আরো শক্ত করতে হবে, ঠিক সেই ভাবে সাধারণ জনগনকে পালন করতে হবে সবথেকে বড় দায়িত্ব। হুজুগে পরে বেশী বেশী পেয়াজ সহ হঠাৎ বেড়ে যাওয়া উচ্চমূল্যর কেনা বন্ধ করতে হবে, প্রয়োজনে মূল্য বৃদ্ধির সময় কম কিনতে হবে। আমরা উচ্চ মূল্যে পণ্য কিনি বলেই তো ব্যবসায়ীরা সেগুলো বিক্রি করতে পারেন। আর এই সাহসেই তো বছরের পর বছর হঠাৎ হঠাৎ কিছু কিছু পণ্যর মূল্য আকাশ ছোঁয়ার সাহস পেয়েছে। এটা যে শুধু পেয়াজের ক্ষেত্রেই তা কিন্তু নয়, যখনি যে পণ্যর মূল্য অস্বাভাবিক ভাবে বেড়ে যাবে তখন যদি সাধারণ জনগন কেনার আগ্রহ কমিয়ে দেয় তাহলে আর ব্যবসায়ীরা লাফিয়ে লাফিয়ে মূল্য বাড়াতে পারবেনা। কারন সবজি জাতীয় কাঁচা পণ্য দিনের পর দিন গোডাউনে রেখে দেয়া যায় না, হয় শুকিয়ে ওজন কমে যায়, নয়তো পোঁচে যায়।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক

লিখেছেন জুল ভার্ন, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৮

হেবা অক্ষুণ্ণ রেখেই মা-বাবার সুরক্ষা: সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে অহেতুক বিতর্ক !

বাংলাদেশের জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ পাস হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও ধর্মীয়... ...বাকিটুকু পড়ুন

লিটারে ২০ টাকার আঘাত, পাম্পের দীর্ঘ সারি এবং মধ্যবিত্তের না-বলা দীর্ঘশ্বাস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫

২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

চাপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন

আমার সমাধিতে কোনো ফলক রেখো না

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৪


আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।

কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

×