somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকাকে একটি বড় মাপের ময়লার ভাগার ছাড়া অন্য কিছুই মনে হয়না।

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র আগামী ৩ মাসের মধ্যে সকল দালান রঙ করার নির্দেশ দিয়েছেন। যে শহরে মুখে কাপড় ছাড়া বের হলে ধুলি কনার যন্ত্রণায় মানুষের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, রাস্তার পাশে রাখা গাড়িটি ঘণ্টা খানেকের মধ্যেই অচেনা রূপ নেয়। সে শহরের দালানের রঙ কয় দিন ভালো থাকবে সেটা খুব সহজেই অনুমেয়।

আরও বিস্তারিত লেখার পূর্বে আমি ঢাকা দক্ষিণের মেয়রকে রিক্সায় করে ঠিক যাত্রাবাড়ী থেকে গুলিস্থান হয়ে সিটি কর্পোরেশন পর্যন্ত ভ্রমনের অনুরোধ করবো। আমি নিশ্চিত করে বলতে পারি আপনি বাধ্য হবেন মুখে রূমাল নিতে, মাঝে মাঝে গর্তে পরে যাবার ভয়ে রিক্সা থেকে নেমে যাবেন, আর শেষ পর্যন্ত যদি সিটি কর্পোরেশন অফিস পর্যন্ত পৌঁছে যান তাহলে অবশ্যই অফিসে ঢুকেই আগে গায়ের জামাটি বদলে নিবেন। এমনই এক ভয়ানক বিপর্যস্ত পরিবেশের মধ্যেই আমাদের জীবন ধারন।



বরাবরের মতই বলছি, ঢাকাকে আমার কাছে একটি বড় মাপের ময়লার ভাগার ছাড়া অন্য কিছুই মনে হয়না। আর আমরা প্রায় দের কোটি মানুষ হচ্ছি এ ভাগারের পোকামাকড়। যে শহরে আমি কলা খেয়ে খোসাটি রাস্তায় ছুড়ে ফেলে দেই, যে শহরে শতশত ফল বিক্রেতা দিন শেষে সকল ময়লা রাস্তায় ফেলে, যে শহরে ম্যানহোল থেকে ময়লা তুলে অথবা রাস্তা কেটে সেটা ম্যানহোল বা সেই কাটা রাস্তার পাশেই রেখে দেওয়া হয়, যা আবার রোদে শুকায়, গাড়ির চাকায় পিষ্ট হয়ে ধুলায় রূপ নেয়, ছড়িয়ে পরে শহরময় এবং সর্বশেষ সেই ম্যানহোল, ফেলে দেওয়া আবর্জনা অথবা রাস্তা কাটার ধুলায় রূপান্তরিত ময়লার জায়গা হয় আমার ফুসফুসে। সে শহরের দালান রঙ করা বিলাসিতা ছাড়া আর কিছু হতে পারেনা আমার কাছে।



ঢাকাকে মানুষ করা যাবে কিনা আমি জানিনা। হয়তো মুহূর্তেই হাজার কোটি টাকা খরচ করে যানজট কমানো যাবেনা। কিন্তু ইচ্ছা করলেই সমন্বিত উদ্যোগে ঢাকাকে আবর্জনা মুক্তা করা সম্ভব। যার জন্য হাজার কোটি টাকার দরকার নেই। দরকার জনগণকে সচেতন করা, যেখানে সেখানে ময়লা ফেলা সম্পূর্ণ রূপে নিষেধ করা, আর সব থেকে বড় দরকার সরকারের ভাঙ্গা রাস্তা ঠিক করে যেখানে সেখানে ময়লা আর কাটা রাস্তার মাটি ফেলা বন্ধ করা। যেখানে সিটি কর্পোরেশন অথবা সরকার নিজেই পরিবেশ নষ্ট করছে সেখানে সাধরন জনগনকে ভালো হতে বলারও কোন যুক্তি দেখিনা।

পরিচ্ছন ঢাকা গড়তে শুধু কঠিন উদ্যোগের প্রয়োজন। যে উদ্যোগের জন্য সিটি কর্পোরেশনের কোটি কোটি টাকা খরচের প্রয়োজন নেই। বরং ঢাকার আবর্জনা সঠিক ব্যবস্থাপনায় নিয়ে আসা গেলে কমে যাবে সিটি কর্পোরেশনের খরচ। কমে যাবে মানুষের অসুস্থ হবার হার। তাই দালান রঙ করার পরিবর্তে শহরের ধুলা আবর্জনা কিভাবে পরিষ্কার করা যায় সে উদ্যোগ নিলে সাধারন জনগণকে পাশে পাওয়া যাবে বলেই মনে হয়। কে চায় বলুন ময়লার মধ্যে বেঁচে থাকতে?
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
২১টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×