somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোংরা জলে ডুব

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘোলা জলে মাছ শিকার বলতে একটি কথা আমরা প্রায় শুনে থাকি। এ ঘোলা জল মাঝে মাঝে নোংরা জলেও রূপান্তরিত হয়। ফারুকীর যৌথ প্রযোজনার ছবি “ডুব” যেন এখন সেই নোংরা ঘোলা জলের ডুবে পরিণত হয়েছে।



প্রথমত ফারুকীর ভাষ্যমতে এটা হুমায়ুন আহমেদের জীবনী নিয়ে কোন ছবি নয়। এর পক্ষে ছাফাই গাইতে গিয়ে ফারুকীকে কোন এক টিভি চ্যানেলে বলতে শুনলাম ছবিটির কেন্দ্রিয় চরিত্রের নাম জাবেদ না কি যেন। এখানে “হুমায়ুন আহমেদ” নামের কোন চরিত্রই নাকি নেই। এমন বক্তব্য শোনার পরে মনে হল তিনি ভবিষ্যতে রবীন্দ্রনাথের গীতাঞ্জলী নিজের নামে ছাপিয়ে বলতেই পারেন এখানে লেখকের নাম তো ফারুকী! এটা রবীন্দ্রনাথের হয় কি করে? যেমনটা শোনা কথায় জানা যায় যে ডুব ছবির সকল চরিত্র হুমায়ুন আহমেদের জীবনের প্রতিটা চরিত্রের সাথে মিলে যায়। তাই ফারুকীর মত একজন পরিচালক যখন শুধু মাত্র নামের দোহাই দিয়ে হুমায়ুন আহমেদ এবং তার জীবনীকে বিভক্ত করে ফেলেন তখন সেটা নোংরা জলের ডুব বলেই মনে হয়।

টিভি বক্তব্যর এক পর্যায়ে ফারুকিকে বলতে শুনলাম মেয়ের বান্ধবীকে বিয়ে করা টাইপের কিছু বলতে। মনে হল ইচ্ছাকৃত ভাবেই পরিষ্কার পানিতে নোংরা ঢালার চেষ্টা করলেন। অন্যদিকে লেখকের স্ত্রী শাওন নানা জনের শোনা কথায় ব্যাক্তিগত জীবনের গোপনীয়তা নষ্টসহ নানান অভিযোগ তুলেছেন। প্রয়াত লেখক তার মেয়ের বান্ধবীকে বিয়ে করেছেন বিষয়টা খুব সম্ভবত দেশের মানুষ ভালো ভাবেই জানেন। আর যে বিষয়টা সারা দেশের মানুষ জানেন সেটা ব্যাক্তিগত জীবনের ঠিক কতটা গোপনীয়তা সেটা আবার নতুন করেই আমাদের শেখা উচিৎ শাওনের কাছ থেকে। লেখকের সাথে তার বিয়ে সংক্রান্ত ঘটনাটি যদি লজ্জার হয় তাহলে প্রশ্ন চলেই আসে যে, তিনি লজ্জার কাজটি করতে পারলে সেটা নিয়ে অন্য কেও কাজে লাগাতে পারবেন না এ আবার কেমন ঘোলা জল!

লেখক হুমায়ুন আহমেদ এ দেশের। তাকে নিয়ে যে কোন কাজেই যদি তার ব্যাক্তি জীবনের তথ্য জড়িত হয় তাহলে সে তথ্যর সাথে শাওনের নাম এমনিতেই চলে আসবে। আর লেখক হুমায়ুন আহমেদের জীবনে শাওন যে কোন সুখকর অধ্যায় নয় তাই শাওন নামটির সাথে ভবিষ্যতেও চটকদার উপস্থাপনা চলে আসতেই পারে এমন বিষয়টা যে শাওন বোঝেন না তা মানতে কষ্ট হয়। বরং মনে হতেই পারে সম্পূর্ণ সিনেমার বাহিরে বসেই শাওন ঘোলা জলে ডুব দিয়ে সিনেমার একটি অংশ হয়ে আছেন।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×