somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর বিস্ময় আতাকামা মরুভূমিঃগত ৪০০ বছরের ইতিহাসে যেখানে এক ফোঁটা বৃষ্টিও ঝরেনি

২০ শে মে, ২০১১ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কল্পনা করুন তো এমন একটি জায়গার কথা যেখানে গত ৪০০ বছরের ইতিহাসে কখনো এক ফোঁটা বৃষ্টি ঝরেনি।আমাদের কল্পনাপ্রবণও মন হয়ত এটি মানতে চাইবেনা,হয়ত বলবে এটি স্রেফ অসম্ভব।কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের এমন একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দেই যেখানে বৃষ্টি হয়নি মানব ইতিহাসের একটা বিশাল সময় ধরে।কোন সেই জায়গা????উত্তরটা অবশ্যই আতাকামা মরুভুমি- পৃথিবীর বুকে এক গভীর বিস্ময়।


পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান এই আতাকামা মরুভূমি।বিজ্ঞানীরা এই মরুভুমির প্রকৃত সংজ্ঞা দেওয়ার জন্য একে বলে থাকেন absolute desert । ক্লাইমেটলজিস্ট দের মতে এখানে প্রায় ১৫৭০ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত কোন বৃষ্টিই হয়নি।তাদের মতে এখানে প্রতি একশ বছরে গড়ে ৩ থেকে ৪ বার বৃষ্টি হয়।অবশ্য গত তিন চারশো বছরে এই নিয়মের ব্যাতিক্রম দেখা যায়।



চিলির একটি বিশাল এলাকা জুড়ে রয়েছে এই মরুভূমির বিস্তার।এর একদিকে রয়েছে প্রশান্ত মহাসগরের অথৈ জলরাশি অন্যদিকে আন্দিজ পর্বতমালা।কি অদ্ভুত প্রাকৃতিক বৈচিত্র্য খেয়াল করেছেন??আতাকামা মুরুভুমিটি প্রায় ১০০০ কিলোমিটার দীর্ঘ।এত বিশাল একটি জায়গায় যেখানে হাজার রকমের প্রাণী আর উদ্ভিদ বৈচিত্র্য থাকার কথা ছিল যুগের পর যুগ বৃষ্টিহীনতার কারনে এখানকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।মাইলের পর মাইল হেঁটে গেলেও দেখা পাবেন না কোন উদ্ভিদ বা প্রাণীর।



আরও একটি অবাক করা বিষয় হল এতটা অনাবৃষ্টি আর পৃথিবীর শুষ্কতম স্থান হওয়ার পর এই জায়গাটির তাপমাত্রা কম ই বলা চলে।গ্রীষ্মকালেও এখানকার গড় তাপমাত্রা ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে।সত্যিই অদ্ভুত!!!!এত প্রতিকুলতা সত্তেও এই মরুভুমির আশেপাশের এলাকায় প্রায় দশ লক্ষ মানুষ বাস করে।

আতাকামার নিচে রয়েছে খনিজ সম্পদের এক বিশাল ভাণ্ডার।আর এই জন্যই খুব সংগত কারনে আতাকামার ইতিহাস খুব একটা সুখকর নয়।খনিজ সম্পদের প্রাচুর্যের জন্যই এটি এক সময় বলিভিয়া,পেরু ও চিলির বিবাদের কারণ হয়ে দাঁড়ায়।কিন্তু প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধের শেষে মালিকানা নিয়ে শেষতক জয়ী হয় চিলি।আনকনের চুক্তির ফলে এটির অধিকার হারায় বলিভিয়া।



যে তথ্যটি দিয়ে পোস্ট শেষ করব সেটি হচ্ছে নাসার মতে আতাকামার মাটির সাথে নাকি মঙ্গলগ্রহের মাটির (মঙ্গলগ্রহের এইটা মাটি বলা কি ঠিক হইল??যাই হোক অন্য কিছু এই মুহূর্তে মাথায় আসছেনা)অনেক মিল আছে।আর এই জন্যই মুভি সিনেমাতে মঙ্গল গ্রহের দৃশ্যগুলোর শুটিং কিন্তু এখানেই হয়।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১১ রাত ৯:৩১
১৯টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×