সম্ভাব্য অগ্নিকাণ্ড প্রতিরোধ বা প্রতিকারে প্রাক-প্রস্তুতি
@ বাসা-বাড়িতে গ্যারেজে এবং গাড়ীতে নিজস্ব উদ্যোগে একটি করে Smart PFE ফায়ার এক্সটিংগুইসার সংরক্ষণ করুন। কারন প্রচলিত co2 Fire Extinguisher গুলি আকারে বড় এবং ভারী হওয়া তা সহজে বা সবার জন্য ব্যাবহার উপযোগী নয়। বিষাক্ত co2 থাকায় তা suffocation তৈরি করতে পারে এবং pressurized সিলিন্ডার হওয়া তা লিকেজ হওয়ার ঝুঁকি রয়েছে।
@ একটি বৈদ্যুতিক সকেটে একাধিক Home appliance সংযুক্ত করবেন না।
@ যেকোন দাহ্য পদার্থ যেন হিটার, ষ্টোভ বা চুলার কাছাকাছি না থাকে।
@ দিয়াশলাই এবং লাইটার শিশুদের নাগালের বাইরে রাখুন।
@ শিশুদের আগুন নিয়ে খেলার ভয়াবহতা সম্পর্কে শিহ্মা দিন।
@ AC বা কোন ধরনের হিটারের সাথে extension cords ব্যাবহার করবেন না।
@ বিদ্যুতের সংযোগ লাইন ও অয়ারিংগুলো মাঝে মাঝে দক্ষ/অনুমোদিত বিদ্যুৎ কৌশলীর মাধ্যমে নিয়মিত চেক করিয়ে নিন। প্রয়োজনে টেম্পার নষ্ট হয়ে যাওয়া পুরনো বৈদ্যুতিক তার/যন্ত্রপাতি পরিবর্তন করিয়ে নিন।
@ গ্যাস পাইপে কোন লিক হচ্ছে কিনা নিশ্চিত হয়ে নিন। সামর্থ থাকলে গ্যাস ডিটেক্টর ব্যাবহার করুন। অপ্রয়োজনীয়ভাবে গ্যাসের চূলা জ্বালিয়ে রাখা থেকে বিরত থাকুন। গ্যাসের চূলা জ্বালানোর আগে সতর্কতা হিসেবে কিছুক্ষণ জানালা-দরজা উন্মুক্ত করে সম্ভাব্য জমে থাকা গ্যাস ঘর থেকে বেরিয়ে যাবার সুযোগ করে দিন। কাজ শেষে চূলা নিভিয়ে সন্দেহাতীতভাবে সুইচ অফ রাখুন যাতে কোন গ্যাস লিক না করে।
@ জ্বলন্ত মেচের কাঠি বা সিগারেটের আগুন যেখানে সেখানে ছুঁড়ে ফেলা থেকে বিরত থাকুন। পায়ে মাড়িয়ে আগুন নিভেছে নিশ্চিত হয়ে স্থান ত্যাগ করুন।
@ কর্মক্ষেত্রে অগ্নিনির্বাপক যন্ত্রপাতিগুলোর অবস্থান দেখে রাখুন এবং মাঝে মাঝে চেক করুন। @ বহুতল ভবনের অধিবাসী হলে মাঝেমধ্যে সিঁড়ি ব্যবহার করে নামার চেষ্টা করুন। সিঁড়ির কোথাও প্রতিবন্ধকতা থাকলে তা সরিয়ে ফেলানোর ব্যবস্থা নিন। সিঁড়িপথ সবসময় উন্মুক্ত থাকা বাঞ্ছনীয়।
@ বাড়িতে, ভবনে বা আশেপাশে অতিসংবেদশীল দাহ্যপদার্থ সংরক্ষণ থেকে বিরত থাকুন, অন্যকেও তা করা থেকে বিরত রাখুন। স্টোররুমকে আজেবাজে জিনিস দিয়ে অযথা ভারাক্রান্ত করবেন না।
@ নতুন ও অপরিচিত কোন অফিস, মার্কেট বা বহুতল ভবনে গেলে ভবনের জরুরি এক্সিট পথ চিনে রাখুন। প্রয়োজন মুহূর্তে যাতে ব্যবহার করা যায়।
@ আগুনের ধর্ম উপরের দিকে উঠা। বহুতল ভবনের নিচের দিকের কোন ফ্লোরে অগ্নিকাণ্ড ঘটলে সিঁড়ি পথ দিয়েই আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। এরকম ক্ষেত্রে নিচে নামতে সতর্ক থাকুন। নিচে নামা না গেলে প্রয়োজনে ভবনের খোলা ছাদে উঠে যাওয়া যেতে পারে। এতে ঝুঁকি কম থাকবে এবং উদ্ধার করা সহজ হবে।
@ জরুরি টেলিফোন নম্বর মুখস্ত রাখুন। ঢাকার ফায়ার কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে ১৯৯।
অগ্নিকাণ্ড সংগঠিত হলে করনীয়ঃ
১. ঘুমানোর সময় বেড রুমের দরজা বন্ধ রাখুন। এতে করে তাপ বা ধোয়া সহজে রুমে প্রবেশ করতে পারবে না। যা আপনাকে অতিরিক্ত সময় দেবে বাসা থেকে বের হবার জন্য।
২. অগ্নি কান্ডের সময় কি করতে হবে তা বাড়ীর সদস্যদের ভাল করে বুঝিয়ে দিন।
৩. একটা বিষয় খুব ভাল করে মনে রাখবেন তা হল, বাসার ভিতরে থেকে অবশ্যই ফায়ার সার্ভিসে কল করবেন না। তাড়াতাড়ি বাড়ীর বাহিরে এসে তারপর কল করুন।
৪. বিশেষ পরিস্হিতিতে বাড়ীর বাইরে সবাই কোথায় জমায়েত হবেন তা আগে থেকে ঠিক করুন এবং বাড়ীর সবাইকে জানিয়ে দিন।
৫.জরুরী ফোন নম্বর যেমন-ফায়ার সার্ভিস, এম্বুলেন্স, ডাক্তার ইত্যাদী নম্বর সব সময় সাথে রাখুন।
পাশের বাড়িতে আগুন লাগলে নিজেকে নিরাপদ ভাবা ভয়ানক নির্বুদ্ধিতা। যাকে অতি ক্ষুদ্র ভেবে অবহেলা করতে নেই তা হলো আগুন। এবং যার ভয়ঙ্কর বিধ্বংসী রূপ দেখেও মনোবল হারাতে নেই তাও হচ্ছে আগুন। উভয়ক্ষেত্রেই সমূহ সর্বনাশ ডেকে আনে। তাই কোথাও আগুন লাগলে মনোবল না হারিয়ে সাহস নিয়ে নেভানোর চেষ্টা করতে হবে, এটা যেমন শুরুর কথা, শেষ কথাও এটাই। আগুন থেকে সবাই নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন।
Source: http://topbuybd.com/making-your-home-fire-safe/
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


