মনি,
--সেলিম
তোমার হাতে লিখা আমার বেঁচে থাকা
আমার জীবন বায়ু,
তুমি হাত বাড়িয়ে দিলেই আশা জাগে
প্রান ফিরে পাই জীবন।
তোমার ইচ্ছাতেই আমার সকল ইচ্ছা
আমার পথ চলা,
তুমি ইচ্ছা করলেই সুখ দিতে পারো
খুশিতে ভরাতে পারো মন।
তোমার কাছে গচ্ছিত আমার অতীত বর্তমান
আমার জীবনের ভবিষ্যত,
তুমি ভালোবেসে সুখি করতে পারো আমায়
শান্তিতে থাকতে পারি দুজন।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


