বছর চারেক আগে একটা বাচ্চা মেয়ের জন্মদিনের দাওয়াত ছিল। দাওয়াতে গিয়ে আরো কতগুলো পিচ্চি পাচ্চার সাথে পরিচিত হলাম। ওরা ক্লাস টু থ্রি তে পড়ে। এই সব বাচ্চাদের সাথে গল্প করতে আমার দারুন লাগে। ওরা কি কার্টুন দেখে, কে কোন স্কুলে পরে, কে কবে বড় হবে, কে বড় হয়ে কি হবে? এই সব নিয়ে অদের সাথে গল্প করি। ওরাও আমাকে খুব পছন্দ করে। তো গল্প করতে করতে ওদের এক জন কে বললাম তুই বড় হবি কবে? ও ক্লাস টুতে পড়তো বললো যে ক্লাস ফাইভে উঠলেই ও বড় হয়ে যাবে। পাশে ফাইভে পড়তো আর একটা ছেলে কে দেখে বললাম তুই কবে বড় হয়ে যাবি? ও বললো এইটে উঠলে ও বড় হয়ে যাবে তখন ওর বাবা ওকে বাইসাইকেল কিনে দিবে। আমি তখন নিজের কথা ভাবছিলাম। আমি যখন এইস.এস.সি পড়তাম তখন ভাবতাম এইস.এস.সি পরিক্ষাটা হয়ে গেলেই শেষ, তার পর ভার্সিটি। ভার্সিটি মানেই স্বাধীন তখন আমি হয়তো বড় হয়ে যাব। ভার্সিটিতে ভর্তি হয়ে এক বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম দোস্ত তুই বড় হবি কবে। ও বলেছিল দোস্ত একটা চাকরি পেলেই...। চাকরি পাওয়ার পর ও বলেছিল দোস্ত বেতনটা একটু বারলেই...। যাহোক জন্মদিনের অনুষ্ঠানের কথায় ফিরে আসি। পিচ্চি গুলাও আমাকে জিজ্ঞাসা করেছিল তুমি কবে বড় হবে? আমি বলেছিলাম তাতো ঠিক জানি না। তবে বড় হয়েই আমি ঠিক বিয়ে করে ফেলব।
তুমি কবে বড় হবে?
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।