ছুটির দিনে না খেয়ে দুপুরে ঘুমিয়ে পরেছিলাম। হটাৎ ঘুম ভেঙ্গে গেল। সাধারনত ঘুম ভেঙ্গে গেলে পাঁচ মিনিট মাথা কাজ করে না চোখেও দু-এক মিনিট ঝাপ্সা দেখি। কিন্তু সেদিন বরং কেমন জানি সবকিছু পরিস্কার দেখছি্লাম।কারন ঠিক বুঝলাম না। প্রচন্ড খিদে পেয়েছিল খাওয়ার জন্য বাইরে গেলাম। রাস্তার মোড়ে দুটো ছেলে দাড়িয়ে ছিল মুখ চিনি কিন্তু নাম জানিনা। ওদের কাছে একটা ছেলে এলো দুইশ টাকা দিলো আর ওই ছেলাদুটা ছোট একটা কাগজে মোড়ানো কিছু একটা দিলো। হেরোইন দিলো। ওরা যে এই কাজ করে জানতাম না। একটু এগিয়ে রাস্তার পাশের বিল্ডিং এর বারান্দায় একটা মেয়ে ক দাঁড়িয়ে থাকতে দেখলাম। নিচের দিকে তাকিয়ে কাকে যেন খুজছে। হায় মেয়েটা প্রেম করে!! ওকে দেখলে তো মনে হয় ক্লাস ফাইভ কি সিক্সএ পড়ে। রাস্তায় হাটছিলাম ভাপসা গরম। একটা বাচ্চা ছেলে তার থেকে একটু ছোট একটা মেয়ের হাত ধরে দোকানের দিকে যাচ্ছে। কিসুন্দরই না লাগছিল ভাই-বোনের একসাথে দেখতে। রেস্তরায় গিয়ে খেতে বসলাম। আমার সামনের টেবিলে বসেছে এক লোক আর পিচ্চি একাটা মেয়ে। ওদের কাছে বড় একটা কাগজের ফোল্ডার দেখলাম, মেডিকেল রিপোর্ট। আহারে এতটুকু মেয়েটার কি কঠিন অসুখ করেছে। সে জন্য ওর বাবা ওকে নিয়ে ঢাকা এসেছে।আমার পাসে একটা লোক রবোটের মতো খাচ্ছিল। দেখলাম কিখায়।ওই লোকের খাওয়া দেখে একই মেনু ওর্ডার দিলাম। আমার পিছে বসেছিলো একটা ছেলে আর একটা মেয়ে। ওই ছেলে কে তো সপ্তাহে অন্য একটা মেয়ের সাথে দেখেছিলাম। খাওয়া শেষে বিল দিতে যেয়ে অবাক হলাম। আমি যা খেয়েছি আর আমার পাসের লোকটা একই খাবার খেয়েছে। কিন্তু তার বিল কম। আমার বিল বেশি!! ও ও ও ওই লোক তো নিয়মিত টিপস দেয়!!! মনে পরে গেল। বিল দিয়ে বেরুলাম বাসার দিকে যেতে ইচ্ছা করছিলো না। হেটে হেটে কোলনির মাঠের দিকে গেলাম। একটা খোড়া ভিক্ষুক হুইল চেয়ারে বসে ভিক্ষা করছে। একটু তাকিয়ে বুঝলাম আসোলে ভিক্ষুকটা খোড়া না হুইল চেয়ারে বসে একটা ভাব নিয়েছে আর কি। পার্কে বসে বসে ভাবতে লাগলাম হায়! এত্তদিন কি রাস্তায় চোখ বন্ধ করে হাটতাম?
হাই ডেফিনেশন চোখ
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।