ঈদ এর দিন ফ্লেক্সিলোড করতে গেলাম। দোকানদার বলে ১০০ টাকা ফ্লেক্সি করতে ১১০ টাকা লাগবে। আমি বললাম কেন ভাই। বলে করলে করেন নাইলে যান দোকানে ভিড় কইরেন না। আমি বললাম জিপি তে কমপ্লেইন করব। বলে যা পারেন করেন গিয়া।
বাসায় এসে অনলাইন এ জিপি কাস্টমার সাপোর্ট তে লগ ইন করলাম। বললাম প্রবলেম একটু পরে বলে আপনি গেস্ট হিসেবে লগ ইন করেছেন তাই আমরা কিছু করতে পারবো না। আবার লগ ইন করলাম এবার বললাম ভাই আগে বলেন আমি কি নিজ মানে লগ ইন করেছি না গেস্ট নামে? বলে হ্যাঁ আপনার নাম দেখতে পাচ্ছি। থেন প্রবলেম বলার পরে আবার বলে আপনি গেস্ট নামে লগ ইন করেছেন। কি আজব????
পরে মেইল করলাম ওদের ইমেইল আইডি তে [email protected] বিশাল এক রিপ্লায় দিলো যার মর্মকথা হল ধর্য ধরেন। আরে আমি ১০ টাকায় এক টাকা বেশি দিতেছি জিপি বলে ধর্য ধরেন???? এম্নিতেও সব চেয়ে বেশি কল রেটে কথা বলি, তারপর ও যদি ফ্লেক্সিলোড দোকানদার আর জিপি সিন্ডিকেট করে ১০% টাকা বেশি করে নেয়। তাইলে কই যাব???
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১১ রাত ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


