রাত জেগে আড্ডা মারছি , আমরা কজন ,
মন দিয়ে পড়ছি আমরা , ভাবছে স্বজন ।
রাজনৈতিক আলাপ আছে ,আছে প্রেমের গল্প ,
আমাদের সাথে জেগে আছে ,আকাশের তারা অল্প ।
আড্ডায় আড্ডায় কেটে যায় রাত ,
রেজাল্টে আমরা ঠিকই করি বাজিমাত ।
এরই নাম বন্ধুত্ব , এরই নাম মেস ,
এভাবেই করতে চাই,ছাত্র জীবন শেষ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



