ভালবাসলে প্রপোজ করো, এটাই নাকি সভ্যতা
ভালবাসায় লুকিয়ে আছে এখনো আগের বন্যতা ।
ভালবাসায় উচ্ছ্বাস আছে,আছে আবার মৌনতা
ভালবেসে চলে যাওয়া শিখিয়েছে সভ্যতা ।
ভালবাসায় রাঙায় মন , ভালবাসায় কাব্যতা
ভালবেসে কষ্ট দেয়া শিখিয়েছে সভ্যতা ।
যাকে খুশি ভালবাসো এটাই নাকি নব্যতা
হঠাৎ করে ভুলে যাওয়া শিখিয়েছে সভ্যতা ।
সভ্যতার এই নব্য যুগে ভালবাসা আছে কি ?
ভালবাসা ভালোবাসাই , ভালবাসা আবেগী ।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৩ ভোর ৬:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



