২৩ বছরের এই গণতান্ত্রিক দেশে আমরা গণতন্ত্রের অন্তরালে পেয়েছি শুধু পরিবারতন্ত্রের এক জলন্ত নির্মম ইতিহাস। কখনো তা মুজিব পরিবারের আগ্রাসানে আবার কখনো তা জিয়া পরিবারের দৌরাত্ব্যে। এজন্যই হয়তো বা ২০০৭ সালে ১/১১ এর প্রেক্ষাপটে দাবি উঠেছিল টু মাইনস থিওরির। আর সেটি হলে হয়তো বা হরতালময়, সহিংসতাময় রক্তক্ষয়ী আজকের বাংলাদেশ দেখতে হতো না। আমরা আশাবাদী কিন্তু তাই বলে দুই বাঘিনী নারী নেত্রী হাসিনা-খালেদার নেতৃত্বে আর কোন আশা জাগিয়ে রাখতে পারি না। তারা এমন হিংসা-প্রতিহিংসা পরায়ণ যে দুজনে একসাথে ধাক্কা খেলেও কেউ কারো সাথে কথা বলে না। দুই প্রধান নেত্রীদের মধ্যে এই যদি হয় সম্পর্ক তাহলে দেশের মানুষ তাদের নিয়ে আরো কত ভ্রান্ত স্বপ্ন দেখবে...? আর কত আশায় বসতি হবে...? লেখক- শিক্ষক মুহম্মদ জাফর ইকবাল বলেন,“ পৃথিবীর সবচেয়ে মহৎ ও বৃহৎ কাজগুলো হয় সহযোগিতার মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে নয়।” এ অবস্থায় দুই নেত্রী নিয়ে মুজিব-জিয়ার বাংলাদেশ, ভাসানী, ফজলুল হক এবং সরওয়্যাদির্র বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। বিকল্প ভাবার সময় এসেছে তার মানে এই নয় যে, স্বৈরাচার এরশাদের সু-সময় এসেছে। আর ধর্ম-ব্যবসায়ী রাজনৈতিক দল জামায়ত-শিবির কে নিয়ে স্বপ্ন দেখাও পাপ। তাহলে আমরা তরুণ প্রজন্ম কি করব....!!!!
সজিব তৌহিদ।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





