এফ.এম রেডিও বনাম আরজে সমাচার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
উন্নত দেশের মত বাংলাদেশে এফ.এফ রেডিওর প্রচলন কে আমরা স্বগত জানাই। কিন্তু সেটার উপর বিচক্ষণ নজরদারি না রাখাকে আমরা ধিক্কার জানাতেই পারি।ঢাকার এফ.এম রেডিওর আরজে বা উপস্থাপকদের ভাষা প্রয়োগ, শব্দ চয়ন, প্রক্ষেপন এবং ভাষার ব্যবহার সম্পের্কে কম বেশি সবারই জানা আছে। এখন নতুন আরো একটু জানাতে চাই।ফেব্রুয়ারি মাসে কোন এক স্টেশনের এক আরজে বললেন, “অনেকেই আমাদের ব্লেম দেয়, আমরা নাকি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ভালো করে বলতে পারি না। কথায় কথায় নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করি। আমরা সেটা বিলিভ করি না।” আর গতকাল এক অনুষ্ঠানে মধ্যরাতে আরজে হাঙ্গামা এবং মিষ্টিখান দুজনে কথপোকথনে এতোসব বাজে কথা বলছিল, যা বন্ধুমহলে আড্ডার আসরে তা প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হলেও গণমাধ্যমে তা গ্রহণযোগ্য নয়। সে অনুষ্ঠানে কুমু নামে এক মেয়ে এসএমএস করেছেন। আরজে মিষ্টিখান সে এসএমএস পড়ে মাত্রাতিরিক্ত উত্তেজিত হয়ে যৌন ইমোশন দিয়ে বললেন, কুমু তোমাকে দিলাম আমি ওয়ু…..ওয়ু……। ছেলে আরজে হাঙ্গামা মেয়ে আরজে মিষ্টিখানের কথা কেড়ে নিয়ে খুব তড়িগড়ি করে বললেন, কুমু তোমাকে দিলাম আমি চুমু….।
সবারই এফ.এম সম্পের্কে যথেষ্ট ধারণা আছে। এটা তো একদিনের এক ঘটনামাত্র। বেশিরভাগ রেডিও স্টেশনে গভীর রাতের নানা অনুষ্ঠানগুলোই এমন বিভ্রান্ত ও বিব্রতকর।যার শ্রোতার সংখ্যা হাজার-হাজার, লক্ষ লক্ষ। যার বৃহৎ অংশই তরুণ এবং সিংহভাগ ইন্টারমিডিয়েট পড়ুয়া শিক্ষার্থী। কিয়ৎ অংশ আছে অনার্স ১ম ও দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী। আর এসব অনুষ্ঠানের প্রতিদিন পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে আমার দেশের জ্ঞানী-গুনী, ধণিক শ্রেণির কথিত বুদ্ধিজীবীরা…!! তার মানে এই নয় যে এফ রেডিওর সব আরজে এবং অনুষ্ঠানের এই কলঙ্কজনক অবস্থা। এখনো সপ্তাহান্তে কান পেতে থাকেন সব শ্রেণির ও সব পেশার লক্ষ-লক্ষ মানুষ কিছু অনুষ্ঠান শোনার আশায়, কাঙ্খিত আরজের শব্দচয়ন ও নান্দনিক ভাষায়। যা মিস হলে মনে হয় সত্যিই যেন কিছু একটা এ সপ্তাহে মিস করা হলো….
২৩টি মন্তব্য ১৬টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।