‘আমি মুক্তিযোদ্ধার মেয়ে/নাতি ছাড়া বিয়াই করব না...’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হঠাৎ রাস্তায় অফিস ফাংশনে দেখা দুজনে বন্ধু কি খবর বল...?
দীর্ঘ নি:শ্বাস ফেলে বন্ধু বলল, দোস্ত মুক্তিযোদ্ধার মেয়ে বা নাতি ছাড়া বিয়াই করব না। আকস্মিক এ ধরনের মন্তব্য শুনে আমি মৃদু হেসে তারা কথা শুনলাম। মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, বীর সন্তান এতে কোন বিতর্ক নেই। তাদের অবদান অনস্বীকার্য। তাদের মৌলিক চাহিদা পূরণ করে সরকার উন্নত জীবন যাপনের ব্যবস্থা করতেই পারে। কারণ তাদের অসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যে কারণে ১৯৭২ সালে সারকারি এবং বেসামরিক চাকরিতে তাদের জন্য কোটা সংরক্ষণ ব্যবস্থা চালু করা হয়। যা অনেক বেশি যৌক্তিক ও প্রসঙ্গিক ছিল। কিন্তু ১৯৯৭ সালে মুক্তিযোদ্ধা সন্তানের জন্য কোটা পদ্ধতি কোন যুক্তির ভিত্তিতে চালু হলো..? তাদের পিতা দেশের জন্য করেছেন তারা সুবিধা পেতেই পারেন। কিন্তু তারা দেশের জন্য কি করলেন...? তারা কেন কোটা পাবেন..? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কি..? যাহোক, ২০১২ সালে মুক্তযোদ্ধাদের নাতি/নাতনিদের কোটা পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত করে হাসিনা সরকার সর্বপ্রথম প্রমাণ করেছেন তারা মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত ও তীব্র তাড়িত। নাতি-নাতনি দরদি সরকার এরকম একটা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে সাধারণ সন্তানদের ‘মড়ার ওপর খারার ঘাঁ’ দিয়েছেন। বর্তমানে বিদ্যমান মুক্তযোদ্ধা কোটায়-৩০ ভাগ, নারী কোটায়-১০ ভাগ, জেলা কোটায়-১০ ভাগ এবং উপজাতী কোটায়-৫ ভাগ সর্বমোট ৫৫ ভাগ কোটা সংরক্ষিত এবং ৪৫ ভাগ সাধারণদের উন্মক্ত রয়েছে। সংবিধানের ২৮ ও ২৯ অনুচ্ছেদে নারী ও উপজাতিদের জন্য কোটা সংরক্ষণ আইনসম্মত ও বৈধ করা হয়েছে। কিন্তু সর্বক্ষেত্রে ঢালাও কোটা পদ্ধিতির প্রচলন আইন ও সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে। এই পরিস্থিতিতে আমরা আম সন্তান কি বা করতে পারি...?
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।