somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রয়োজনে যে মরিতে প্রস্তুত , বাঁচার অধিকার আছে শুধু তারই "--বাধ্য হলাম আজ লিখতে , নিজের অস্তিত্ব জানাতে ...মরিনি এখনও বেঁচে আছি

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্ন ভঙ্গের আচ্ছন্নতায়
দেশ আজ লুকিয়েছে মুখ রাজনীতির আঁচলে ।।
তারুণ্য হেঁটে চলেছে .........
ঘুমন্ত নগরীর বিভ্রান্ত কোন রাজপথে ...।।

জাতির মেরুদণ্ড হিমশিম বাজার দরে
জাগরিত জাতি নির্বাক কথোপকথনের পর্দায় ...
বুদ্ধিজীবিরা যে সজাগ বুদ্ধি বেচার খেলায় .........।।

..........................................
..............................................................।
....................................................................।
.............................................................।

নেই কোন পাক হানাদার
বন্দি সব রাজাকার
আছে শুধু চারিদিকে মানবতার হাহাকার ...।
একাত্তরে গর্জে ওঠা যৌবন বৃদ্ধাশ্রমের জানালায়

স্বপ্ন দেখায় বাঙালি যেন অপরাধের কাঠগড়ায়

এ গল্প আমার নয় , হয়তো তোমার নয়
স্বাধীনতার চোরাবালিতে আটকে থাকা সোনার বাংলার
যার আকাশে উড়ছে শকুন........সোনার খনির প্রত্যাশায় ........"

লেখাটা বেস কিছুদিন আগে লিখেছিলাম । তবে মনে মনে ছিল
শকুনের দোয়ায় কি আর ..............নিজের দেশ মানুষের প্রতি এক রকম আস্থা থেকেই মনে এই বিশ্বাস ছিল । ৭১ এ হায়নাদের থেকে যেভাবে নিজ জন্মভুমিকে রক্ষা করতে জীবন দিয়েছিলো , ছিনিয়ে নিয়েছিলো স্বাধীনতা ঠিক তেমন করে আজীবন বুক দিয়ে ভালবাসা দিয়ে আগলে রাখবে বাংলাদেশকে ।আর কোন হায়না শকুন কে নামতে দেবে না আমার প্রিয় মাতৃভূমিতে । ঠুকরে ঠুকরে খেতে দেবে না হাড় মাংস । ওদের আশা কোনদিনই পূর্ণ হবে না ।
কিন্তু হায় আজ কি দেখছি আমি ! কি হচ্ছে এসব !! শকুনের মনবাসনা পূর্ণ হতে শুরু করেছে । বাংলার মাটিতে উইপোকা বাসা বেঁধেছে , পচন ধরেছে স্বাধীনতায় । প্রতিদিন আমরা মাঠে ময়দানে রক্ত বইয়ে দিচ্ছি , নিজের আপন ভাইয়ের কাঁচা মাংস বপন করছি রাজপথে । স্বাগতম জানাচ্ছি কাছে দূরে ছড়িয়ে ছিটে থাকা ক্ষুধার্ত পশু কে । হাস্যজ্বল মুখে ঘুরে ঘুরে দেখছে , নোঙ্গর ফেলছে ...................................................

আমি জানি আমার কথা হয়তো অনেকের ভালো লাগছে না বা লাগবে না , তাতে কি ? সব কথা যে সবার ভালো লাগতে হবে এমন কোন কথা নেই । তবে এটাই সত্য , এটাই বাস্তবতা । বিগত কয়েক বছরে পৃথিবীর মানচিত্রের বিভিন্ন সীমানায় ঘটে যাওয়া ঘটনা গুলোর দিকে একটু নজর দিলেই তো সব বুঝে ফেলা সম্ভব আমরা কোন পথে হাটছি । কি ঘটতে যাচ্ছে বাংলার ভবিষ্যতে ! কেউ কি কিছুই দেখতে পাচ্ছে না ??? আমার দেশের বুদ্ধিজীবি সুশীল সমাজ কি ক্লোরোফমে আক্রান্ত ??? আর কত রাজনৈতিক দন্ধ , ক্ষমতার লড়াই ?? ইতিহাসের কলঙ্ক ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে খাওয়া !! নতুন মাত্রা দিয়েছে আস্তিক নাস্তিকের বিচার !!! লজ্জা লজ্জা লজ্জা । পুরো বিশ্ব আজ প্রশ্ন তুলছে আমার ধর্ম নিয়ে ! ছি ছি করছে । রাষ্ট্র ব্যবস্থার হেয়ালিপনা , মিথ্যাচারে । আর কত সইবে জাতি ??? আমি গণতন্ত্র বুঝিনা , রাজনীতির মারপ্যাঁচ বুঝি না , বুঝিনা সংবিধান ট্রাইব্যুনাল ......... আমি বুঝি দেশ , দেশের মানুষ ... নিরাপত্তা শান্তি , জীবনের নিশ্চয়তা । শিশুর মুখের হাসি , ভীত সন্ত্রস্ত চোখ নয় ।

অনেক দিন থাকলাম গ্যালারিতে বসে নিরব দর্শকের ভুমিকায় , আর কত !! ঘুমিয়ে থাকা জাতির হঠাৎ গর্জে ওঠা দেখে খুশিতে গদমদ হয়েছি , সুরে সুর মিলিয়ে তারুণ্য কে বাহবা দিয়েছি । জয় বাংলা , বাংলার জয় বলে আশায় বুক বেঁধেছি ভেজাল সোনা নয় ২৪ক্যরাট খাঁটি সোনার বাংলা গড়বার । কিন্তু এই জ্বলে ওঠা বুদ্ধিদীপ্ত তারুণ্য যে এভাবে কালিমা লেপন করবে বুঝিনি । থাবা বাবা নামক শব্দ দিয়ে , সব আশা , আস্থা আস্তাকুঁড়ে ছুড়ে ফেলবে কে জানত !!! প্রতিদিন কতশত খুন হচ্ছে কেন হচ্ছে কি জন্য হয় তার বেশির ভাগই আমাদের অজানা থাকে । কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একি খুনের হাজার মোটিফ , লক্ষ পর্যালোচনা । কোনটি সঠিক ????
আজ আমি এই লেখা লিখছি যেখানে নানা মহলের নানা ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে হয়তো , এখন কাল যদি আমার অস্বাভাবিক মৃত্যু হয় !! কি ব্যখ্যা দেওয়া হবে তার ? কেউ কি আসবে বলতে আমি কতটুকু মহৎ ছিলাম কিংবা দেশপ্রেমিক ??
একজন মৃত মানুষ সম্পর্কে, তার করে যাওয়া অপরাধ বলতে আমার রুচিতে বাধছে । কিছুটা নিরুপায় হয়েই তার প্রসঙ্গ আনতে হচ্ছে আজ বাঙ্গালী থাবা বাবা'র সকল কর্মকাণ্ড সম্পর্কে অবগত , আমি নতুন করে বলে নিজের পাপের বোঝা বাড়াতে চাই না । কিন্তু দুঃখ সেখানে যখন এমন একজন ব্যক্তি কে শহীদের মর্যাদা দেয়া হয় । ধর্ম , দেশ , জাতির মূল্যবোধের অবমাননা করা হয় । সুযোগ করে দেয়া হয় নানা বিতর্কের তা সে ইচ্ছা কৃত হোক আর অজান্তেই । আজকের এই আস্তিক নাস্তিকের দন্ধের সুত্রপাত সেখান থেকেই । না হলে গুটি কয়েক বিকৃত মস্তিস্কের দায় ঢালাও ভাবে সবাইকে নিতে হত না , লাখো মানুষ রাস্তায় নেমে আসত না । নিজেকে ব্লগার বলে দাবী করার যোগ্যতা আমার নেই । চাই ও না । নিজের অবস্থান , গণ্ডির ভিতরে থেকে অবসরে কিছু জানা, নিজের চেতনা মতামত জানানোর আগ্রহ থেকেই এই ব্লগ দুনিয়ায় আসা । আর একটা ইমেইল আইডি আর গুটি কয়েক শব্দ লিখতে পারলেই যেখানে অবাধে বিচরন করা যায় , সেখানে দুকদম ফেলতে দোষ কি !!! তাই বলে যা ইচ্ছে তাই লিখে যাবো , কোন দায় বদ্ধতা থাকবে না , নিজের ভিতর লুকিয়ে থাকা ডাস্টবিনের ময়লা আবর্জনা একে অন্যের মাথায় ঢেলে দেবো এটা কেমন কথা !! আমার ধারনা ছিল এখানে যারা আছেন তারা সবাই কম বেশি শিক্ষিত , সুন্দর বোধ সম্পন্ন মানুষ । কিন্তু ভুলে গিয়েছিলাম সব শিক্ষা মানুষকে শিক্ষিত করে না কিছু কিছু সময় নিকৃষ্ট ও করে । আমরা জাতি হিসেবে বেশ খামখেয়ালী , হুজুগে ।
যখন যা সামনে আসে কোন কিছু চিন্তা না করেই সেই দিকেই ঝাপিয়ে পড়ি , ভুলে যাই সব ঘটনার আড়ালেই আরো কিছু ঘটনা থাকে । কোন বিচার বিবেচনা ছাড়াই একে অন্যের উপর দোষারোপ করি । নিজের ভুল গুলো না দেখে , অন্যের ভুল না ধরিয়ে , সংশোধনের সুযোগ না দিয়ে নিয়ে যাই ফাঁসির মঞ্চে । সহমত জানাতে জড় হয় লাখো জনতা । গায়ে সবুজ পাঞ্জাবী , মাথায় পতাকা দিয়ে হয়ে যাই যোদ্ধা , তৈরি করি নব্য রাজাকার , এলান করি মানুষ হয়ে মানুষ জবাই দেওয়ার ।
এতোটাই দেশপ্রেমিক হয়ে উঠি ভুলে যাই জন্মপরিচয় , বাবা মায়ের নাম । ইতিহাসের পাপীদের বিচারের দাবীতে জন্ম দেই হাজার ক্ষমার অযোগ্য পাপ ।
এতক্ষনে অনেকেই হয়তো আমার ফাঁশির মঞ্চ ও রেডি করে ফেলেছেন । করতে পারেন অসুবিধা নেই তবে আজ আমি আমার কথা বলবোই ।
যার দেয়া জীবন নিয়ে বেঁচে আছি , নিঃশ্বাসে নিঃশ্বাসে যার অস্তিত্ত টের পাচ্ছি তাকে অস্বীকার করার সাধ্য , সাধ আমার নেই । এতোটা নির্বোধ ও নই ।
আমার রাসুল কে অপমানিত করা হবে , ধর্ম কে নিজের স্বার্থে ব্যঘাত ঘটার আশংকায় মধ্যযুগিয় বলে আখ্যাইয়িত করা হবে সেটা হাশি মুখে মেনে নেবো ! কখনই নয় । কেউ নেবে না ।

আস্তিক নাস্তিক নিয়ে আমার মাথা ব্যথা নেই । যার যার ধর্ম বিশ্বাস তার কাছে । আমি কখনই যাবো না কাউকে নাস্তিকতার দায়ে ফাঁসি চাইতে । নিজেকে একজন খাঁটি মুসলিম হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারিনি । নিজ ধর্মের রীতিনীতি জানা সত্বেও নিজের খেয়াল খুশির দাসত্ব করে অনেক কিছুই করি যা হয়তো নিজের আস্তিকতা প্রশ্নবিদ্ধ হয় । তবে নিজের দোষ স্বীকার করার মত সৎ সাহস টুকু আল্লাহ্‌ আমায় দিয়েছেন । নিজেদের অপারগতা ঢাকতে , ধর্মীয় বিধান কে অবমূল্যায়ন , অপবাদ দেয়া, বা তার সাথে সহমত জানানো , সখ্যতা বজায় রাখতে নিরাবতা অবলম্বন করা আমার পক্ষে সম্ভব নয় । তাই আজ কীবোর্ড এ আঙ্গুল দিয়েছি , বাধ্য হয়েছি ।

ইসলাম শান্তির ধর্ম বলে , গণতান্ত্রিক অধিকার খাটিয়ে বাক স্বাধীনতার নামে মানব ইতিহাসের একজন মহামানবের নামে কুৎসা রটনা , তামাশা ,করা , নিজেকে সৃষ্টি কর্তা দাবি করা কোন মহান চেতনার মধ্যে পরে , শিক্ষিতের পরিচয় দেয় আমার জানা নেই । কোন বোধ সম্পন্ন মানুষ কখনোই কাউকে হেয় করে কিছু বলতে বা লিখতে পারে না । মহানবী (সঃ ) শুধু একজন ধর্মীয় নেতাই ছিলেন না , ছিলেন একজন আদর্শ রাষ্ট্র নায়ক ।তিনি ছিলেন সত্য , ক্ষমা ,দয়া প্রেম এবং উদার মিলনে এক মহামানব যার আগমন পৃথিবীর ইতিহাসের ধারাকেই বদলে দিয়েছিল ।


অমুসলিম লেখক Michael H. Hart তার The 100: A Ranking of the Most Influential Persons in History বইয়ে হযরত মুহাম্মাদ (সঃ ) কে সবার উপরে স্থান দিয়েছেন । the 100


আস্তিক নাস্তিক , ডান বাম , মুক্তিযোদ্ধা রাজাকার , ক্ষমতা অক্ষমতা , ফ্যাসিবাদ হরতাল বাদ যত সব ভণ্ড ভণ্ডামি'র আড়ালে চলা ক্যাচালে আমি যাবো না , অনেক হয়েছে নিজেদের জাহির করার খেলা। যে যেভাবে পারছে নিজ মতবাদ , বিদ্যা বুদ্ধি প্রদর্শন করেই চলেছে আর তল দিয়ে দেশ যাচ্ছে জাহান্নামে ।

রাষ্ট্র একটি বৃহৎ প্রতিষ্ঠান আর সরকার তার অভিভাবক । আর আমরা জানি কোন কোন প্রতিষ্ঠানকে সুন্দর সুশৃঙ্খল ভাবে চালাতে , সামনে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন হয় দক্ষ , বিচক্ষন লোকের । পরিবারের পিতা মাতা তথা অভিবাবক যেমন নিজ মেধা ভালোবাসা দিয়ে তার পরিবার কে রক্ষা করে , অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা নিশ্চিত করে , বিপদে আপদে সন্তানদের পাশে থেকে বোঝায় , সঠিক সিদ্ধান্ত নিতে শেখায়, প্রতিষ্ঠিত করে সমাজে । ঠিক তেমনি সরকার এর দায়িত্ব এমনি করেই তার জাতিকে সফলতার দিকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে যাওয়া ক্ষমতার প্রতিষ্ঠা নয় । তবে পরিবারের অন্য সদস্যদের ও দায়িত্ব আছে অভিবাবক কে এই ব্যপারে সর্বোত্তম সহযোগিতা করা , অভিবাবক কে হটিয়ে নিজে অভিবাবক হওয়ার লালসায় থাকা নয় ।

আমরা অসাম্প্রদায়িক বলে বলে সাম্প্রদায়িকতা কে উস্কে দেয়ার চেষ্টা কিন্তু হয়ে গেছে যদিও সফল হয়নি । শুধু পুড়েছে একটি সম্প্রদায়ের উপাসনালয় , গৃহহীন হয়েছে কিছু অসহায় মানুষ ।
এখন আগুন লাগানো চলছে চেতনায় বিশ্বাসে । দ্বিখণ্ডিত করা হচ্ছে , হয়েই গেছে ভ্রাতৃত্ব ............ দেখতে পাচ্ছি হায়েনাদের মুচকি হাসি যা খুব শিগ্গিরি অট্টহাসিতে রুপ নেবে ।


লেখা দীর্ঘ হচ্ছে , আমি লেখক নই তাই হয়তো মনের সব কথা লিখে প্রকাশ করতে গেলে অনেক কিছু গুলিয়ে যাবে । তাই আজ না হয় এখানেই শেষ করি । তবে ছোট্ট একটা গল্প না মনে করিয়ে দিলেই নয় ।

" এক সম্পদ শালী বৃদ্ধের এর ৭ ছেলে । তারা রঙধনুর সাত রঙের মত সাত রকম । কারো সাথেই কারো মতে , কাজে মিলে না । ফলাফল ঝগড়া বিবাদ মারামারি লেগেই আছে । কারো কাজে কর্মে মন নেই । এদিকে গাঁয়ের লোকজন যে যেভাবে পারছে ক্ষেতের ফসল নিজ নিজ ঘরে তুলছেন । বৃদ্ধ বহু চেষ্টা করেও কোন সমাধানে আসতে পারছেন না , এদিকে দিন কে দিন দুর্বল হয়ে তিনি মৃত্যু শয্যায় ।
তিনি একদিন তার সাত ছেলেকে ডেকে একসাথে করলেন , বললেন যাও সবাই একটি একটি করে লাঠি নিয়ে আসো । সবাই বাবার কথায় অবাক হলেন তবে ঠিক ই নিয়ে এলেন । গুরুজনদের ভক্তি মান্য করার শিক্ষা টুকু বৃদ্ধ তার ছেলেদের দিতে পেরেছিলেন ।
তিনি সব গুলো লাঠি একসাথে বেধে তার ছেলেদের হাতে একে একে দিয়ে ভাংতে বললেন । সবাই চেষ্টা করলো কিন্তু কেঁউ সফল হোল না । তিনি তখন বললেন এবার বাঁধন খুলে যার যার লাঠি সে নাও এবং ভাঙো । ছেলেরা মুহূর্তেই ভেঙ্গে ফেললো , কিন্তু ততক্ষণে বৃদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ...... """


যার যার ধর্ম তার তার মানলাম তবে দেশ টা যে সবার । হেফাজতে ইসলাম নাম নিয়ে দন্ধ , এর আড়ালে কে আছে না আছে আমি জানিনা । তবে তাদের ১৩ দফা দাবী র সাথে একজন মুসলিম হিসেবে আমাকে সহমত জানাতেই হবে ( ৮০% কেন এর ব্যাখ্যা না হয় পরে দেই )
তবে হুট করে এগুলোর সঠিক বাস্তবায়ন যে সম্ভব নয় সেটাই বাস্তবতা । জোর জবরদস্তি ইসলাম এলাউ করে না । কিন্তু কেউ যদি সেগুলো না বলে এগুলকে কিছু লোকের উন্মাদনা , মধ্যযুগীয় বলে উড়িয়ে দেয় তা হবে চরম মূর্খতা । অগ্নিশিখায় অক্সিজেন দেয়ার মত .।.।.।.।.।.।.।.।।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯
৩৯টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×