সবকিছুতেই অনিচ্ছা বুঝি
রাত বাড়লেও নেই ফেরার তাগাদা
হাড়-মাংসে জমে শোক,রক্তেরা বিবর্ণ
আধো ঘুমে জেগে থাকা ।
কত আয়োজন কেবল একটি ঘর
নিজেকে তো নিজে বোঝার কথা নয়
আয়োজন ফুরালে সব এক মাকড়
বয়সের বোধে জেগে থাকে সময় ।
বয়সীরা অপেক্ষায় থাকে
যে আমার তাকেই ভাববো
প্রতিদিন ভাবি আর ফিরবো না
তবু নিজ হাত ধরে ফিরে যাবো ।
]
কী করে বোঝাবো-
নিজের ভেতর হতে নিজেকে বের করা
কত কষ্টকর !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


