somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাপক আয়োজন!

০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডির সিটি হাসপাতালের আই.সি.ইউ- এর সামনে একটা ব্যাপক আয়োজন জমে উঠেছে কারণ ডিউটি ডাক্তার একটু আগেই আরিফের পরিবারকে জানিয়ে দিয়েছেন হ্যাপাটাইটিস বি-তে আক্রান্ত আরিফ রাত ৪ টার মাঝেই ক্লিনিক্যাল ডেড হয়ে যাবে, আপনারা আয়োজন শুরু করেন।

এই মাত্র আরিফের শশুর বাড়ির লোকজন এসেছেন এবং আরিফের শাশুরি তার নিজ মেয়েকে জড়িয়ে ধরেই কেঁদে বলে উঠলেন, "আমার মেয়ের একি সর্বনাশ হলরে...আমি আগেই কইসিলাম ঐ খান বাড়ির ছেলে বিয়ে করিসনে!

আরিফের ছোট ভাই ইতিমধ্যে একটা টুপি পড়ে তজবি হাতে লাইলাহা বলে কান্না শুরু করে দিয়েছে্‌ন। ডিউটি ডাক্তার ২ বার ধমকও দিয়ে গেছে, "এইসব বাইরে গিয়ে করুন, আই.সি.ইউ- এর সামনে থেকে সরে যান।" ছোট ভাই অবশ্য ডাক্তারের ধমকে ওঠেননি বরং রাত ৪ টা পর্যন্ত যখন কোন খবর আসেনি তখন সে নিজেই উঠে চলে গেছেন মোড়ের দোকানে একটা সিগারেট খেতে!

কিছুক্ষন বাদে বাদে কাছে-দুরের অনেক আত্নীয়ই আসছেন এবং প্রত্যেকেই আরিফের স্ত্রীকে জড়িয়ে ধরে এক প্রকার জোর করেই কাঁদিয়ে দিয়ে আবার চলেও যাচ্ছেন!

আরেক গ্রুপ গোল হয়ে বসে রোগীর চিকি্ৎসায় পরিবারের ত্রুটি নিয়ে ফিস ফিস করে আলাপ করছে এবং রাত বাড়ার সাথে সাথে অনেকেই দেয়ালে হেলান দিয়ে ঝিমিয়ে পড়ছে তবে এদের মাঝে ইয়াংমত এক ভদ্রমহিলা বুদ্ধিমানের মত তার ওড়না ফ্লোরে লম্বা করে বিছিয়ে ঘুমিয়ে পড়েছেন!

আরিফের মৃত্যু রাত ৪ টায় নয়, সকাল ৭ টায় হয়েছে এবং লাশ বাসায় আসার পর এখানেও একটা ছোটখাট আয়োজন শুরু হয়ে গেছে। দুর-দুরান্ত থেকে লাশ দেখতে আসা মুরব্বীদের জন্যে জিরোক্যাল দিয়ে চা বানানো হচ্ছে কারণ বেশীরভাগেরই ডায়াবেটিকস্ আর যেই গ্রুপ লাশের সাথে কবরস্থান পর্যন্ত যাবে তাদের জন্যে জাস্ট গরুর মাংস আর ডাল রান্না হচ্ছে কারণ দুরের পথে কী খায় না খায়!

আমাদের জীবনে মেগাসিরিয়ালের মত কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড ও স্লো মোশনের দরকার কারণ এ দু'য়ের সমন্বয় ছাড়া আমাদের বুকের কোনে ব্যাথা জমাট বাধে না, চোখ দিয়ে গড়িয়ে পড়ে না দু'ফোটা বিশুদ্ধ জল।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×