‘৫ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩ (সিলেট অঞ্চল)’ স্থগিত
০৩ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনিবার্য কারণে আগামী ৬ ডিসেম্বর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠেয় ‘৫ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৩ (সিলেট অঞ্চল)’ স্থগিত করা হয়েছে। অলিম্পিয়াডের আয়োজক কমিটির সদস্য সচিব ও শাবিপ্রবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল হাসান আজ এ তথ্য জানিয়েছেন। অলিম্পিয়াডটির নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে অলিম্পিয়াডের অনলাইন রেজিস্ট্রেশন ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত শাবিপ্রবি গণিত সমিতি সূত্রে জানা গেছে, শীঘ্রই অলিম্পিয়াডের নতুন তারিখ ঘোষণা করা হবে। এ সম্পর্কিত সর্বশেষ আপডেট
http://www.sustmatharena.com ওয়েবসাইট থেকে জানা যাবে।
এদিকে ইতোমধ্যেই অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। চূড়ান্ত প্রতিযোগীদের তালিকা
http://www.sustmatharena.com/reg.php ওয়েবসাইট থেকে জানা যাবে। চূড়ান্ত প্রতিযোগীদের পৃথক পৃথক আইডি নম্বর দেয়া হয়েছে বলেও শাবিপ্রবি গণিত সমিতি সূত্রে জানা গেছে।

এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে এ অলিম্পিয়াডের আয়োজক হিসেবে রয়েছে শাবিপ্রবির গণিত বিভাগ।
সূত্রঃ
সাস্টনিউজ ২৪ ডটকম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন