somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসেন কিছু করি.......

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে আছে সেই ‘তাজরীন ফ্যাশনস’ দূর্ঘটনার কথা? অথবা রানা প্লাজা? রানা প্লাজার উদ্ধার অভিযানের সময়ে ঘটা মিরপুরের অগ্নিকান্ড? আমাদের ভাই বোন জ্বলে পুড়ে অঙ্গার হওয়ার এই কিন্তু শেষ নয়, আরও হবে। আবার ধ্বসে পড়বে কোন গার্মেন্টস, শর্ট সার্কিটের সামান্য আগুনে ভীত সন্ত্রস্থ শ্রমিক পদদলিত হয়ে, শ্বাস বন্ধ হয়ে মারা যাবে, জ্বলে পুড়ে কয়লা হবে। সরকার ডিএনএ টেস্ট করে প্রিয়জনের হতে তুলে দেবে লাশ, স্থানীয় প্রশাসন দেবে নগদ ২০ হাজার টাকা!!!
তারপর?
তারপর অপেক্ষা, আবার দূর্ঘটনার, আবার মানবতা দেখানোর!

আর আমরা মেরিনাররা? পত্রিকার পাতায়,ট্যাবের স্ক্রীনে লাশের ছবি দেখে গার্মেন্টস মালিকদের গালি দেই, বিভৎস লাশের ছবি দেখে তাড়াতাড়ি চ্যানেল বদলে দেই। ছোট্ট একটা প্রশ্ন,আমাদের কি কিছুই করার ছিল না?

আমরা মেরিনাররা জাহাজে প্রতিনিয়ত যুদ্ধ করি। জীবনের সঙ্গে, প্রকৃ্তির সঙ্গে কখনও বা নিজের সঙ্গে। জাহাজে প্রতিনয়ত নানা দূর্ঘটনার মোকাবেলা করি আমরা। অগ্নিকান্ড নিঃসন্দেহে সবচেয়ে ভয়াবহ। সুবিশাল সাগরে মাথা গোঁজার ঠায়টুকু বাঁচাতে লড়তে হয় মরনপণ। আমাদের যথাযথ ট্রেনিং, IMO’র প্রোপার গাইডলাইন, রেগুলার ড্রিল, চমৎকার চেইন অফ কমান্ড, সীম্যানদের সূদীর্ঘ অভিজ্ঞতা সর্বোপরি আমাদের সাহস আর চেস্টায় আমরা মোকাবেলা করি এসব ভয়াবহতার। আমার তো মনে হয় অগ্নি নির্বাপন ও প্রতিরোধে আমরা ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’ এর মতই দক্ষ।

জানি ভেঙে পরা ভবন উদ্ধারে আমাদের অভিজ্ঞতা সীমিত, কিন্তু অগ্নিনির্বাপনে? আমরা খুব সহজেই নিজেদের অবসর সময়ে, বিজিএমইএ এর সহযোগিতায় ছোট ছোট ক্যাম্পের মাধ্যমে এসব অসহায় শ্রমিকদের অগ্নি নির্বাপনের প্রাথমিক ধারনাটা দিতে পারি, তাদের সচেতন করতে পারি।

ব্যাপারটা অনেকটা এ রকম, আমরা প্রথমে একটা মেরিনারস প্লাটফরম তৈরী করতে পারি বা ফেইসবুকের একটা গ্রুপ।
বেশি না মাত্র দুইজন ক্যাপ্টেন ও দুই জন চীফ ইঞ্জিনিয়ার আর কিছু জুনিয়র অফিসার বা ক্যাডেট। আমরা একসাথে কোথাও বসলাম, এসব দূর্ঘটনার সম্ভাব্য কারন, প্রতিরোধ, প্রতিকার ও আপদকালীন সময়ে করনীয় বিষয়গুলো কে প্রেসেন্টেশন স্লাইড, ভিডিও ইত্যাদিতে তুলে ধরলাম। সিনিয়রদের একটা ডেলিগেশন BGMEA এর সাথে কথা বলে আমাদের প্রয়োজনীয় অনুমোদন করিয়ে দেবেন। এরপর আমরা কিছু স্বেচ্ছাসেবিকে (ক্যাপ্টেন থেকে ক্যাডেট যে কেও) গ্রুমিং করিয়ে, আমাদের আশে পাশের কিছু কারখানায় ছোট ছোট কিছু ক্যাম্প করলাম। আস্তে আস্তে গ্রুপের সদস্যরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রমকে আরও সম্প্রসারিত করবে।

আমি জানি কয়েকটা লাইনে বলে ফেলা এই কথাগুলো বাস্তবে সফল করা যথেস্টই কঠিন। তবুও চেস্টা করতে দোষ কি? যদি একটা মানুষও বাঁচে, দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখা মেয়েটি যদি সামান্য আগুন দেখে ভয়ে না পালিয়ে লড়াই করতে শেখে, সেটাই কি অনেক বড় পাওয়া নয়? শুরুটা হোক না মেরিনারদেরই হাতে...
ধন্যবাদ।
@ সাকিব বিন রাজ্জাক/ ইঞ্জিন ক্যাডেট
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×