somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ঈদগুলো :);)X(:((:-*

১৩ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ । ছোট্ট একটা শব্দ । এই শব্দটা মনে আসলে বা মুখে উচ্চারণ করলেই মনটা অদ্ভুত এক পবিত্রতা আর আনন্দে ভরে যায় । যাওয়া উচিত । কিন্তু আমার আজকাল আর আনন্দ লাগে না । ছোট বাচ্চাদের মত আজও ঈদের জন্য অপেক্ষা করি, তবে মজা করার জন্য নয়, বরং ঈদ এসে চলে গেলে খুশি হব বলে । হয়ত, বড় হয়ে গেছি বলেই এমন লাগে এখন ।

খুব ছোটবেলায় ঈদের আগের রাতে আমি চলে যেতাম বড়মামার বাসায় । সেখান থেকে ঈদের দিন মামা, মামাতো ভাইয়ের সাথে নামাজ পড়তে যেতাম । মামাতো ভাই সমবয়সী হওয়ায় এব্যপারে আমার আগ্রহ ছিল বেশি । হয়ত তারও আগ্রহ ছিল , কিন্তু আমিই প্রত্যেকবার যেতাম, ও কখনও আসেনি আমার বাসায় ঈদের আগের রাতে থাকতে । অর্থাৎ একসাথে মজা করার উদ্দেশ্যে আমার আগ্রহ আর পদক্ষেপটাই সর্বদা মূখ্য ছিল ।Whatever…

ঈদের নামাজ পড়ে তারপর আমাদের কাজ ছিল মুরুব্বী শিকার তথা সালামির জন্য যত মুরুব্বী আত্মীয়- পাড়া প্রতিবেশী সামনে পড়ে তাদের টুপ করে সালাম করে সালামীর আবদার করা । না দেয়া পর্যন্ত no ছাড়াছাড়ি । আমাদের জন্য তখন “ঈদ মোবারক” হলেও তাদের জন্য ছিল “ঈদ মোটারড” । সারাদিন টই টই করে ঘুরে বেড়ানো । এই ছিল তখনকার ঈদ ।

আরেকটু বড় হলাম । সালামীর জন্য বেশি ছুটাছুটি ভাল লাগত না তখন । তাও করতাম । আর ঘোরাঘুরি করে বাসায় আসতাম রাত ৯টা- ১০টার দিকে । ঘুরতে গিয়ে ভালই লাগত, কিন্তু একটা সংকোচ লেগে থাকত । কারনও ছিল । দুপুর পর্যন্ত আত্মীয়দের বাসায় হাজিরা দিয়ে দুপুরের পর বের হতাম বন্ধু (??) দের সাথে । ফিরতাম রাতে ।মোটামুটি এই ছিল আমার স্কুল জীবনের ঈদ ।

কলেজে উঠে ঈদের তেমন কোন পরিবর্তন হয়নি । শুধু ঘোরার পরিধি বেড়েছে । ঘুরতামও তাদেরই সাথে । এরা কেউই প্রকৃতপক্ষে আমার নিজস্ব ফ্রেন্ড না । আমার এক কাজিনের ফ্রেন্ড । একারনেই সংকোচ বোধ করতাম । তবে তারা অনেক ভাল । এ অবাঞ্ছিত লেজুড়টাকে তারা বেশ আন্তরিকতার সাথেই গ্রহণ করেছিল ।

ভার্সিটিতে আমার বেশ কিছু ভাল, কিন্তু সাময়িক ফ্রেন্ড গজিয়েছিল । ঈদের দিন বিকালে তাদের সাথেই বের হতাম । ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার এই দুবছর আমি আমার নিজের ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়াতে লাগলাম । আর ঈদের ২য় বা ৩য় দিন কলেজের উপল আর রাতুলের সাথে দেখা করতাম । ঈদের সময় এদের দুজনের সাথে দেখা করা মোটামুটি রুটিন হয়ে গিয়েছিল ।

ভার্সিটির ফ্রেন্ডদের সাথে সম্পর্ক খারাপ হওয়া শুরু করে । ফলাফল হিসেবে ঈদের দিন আমার বাসায় থাকার হারও বাড়তে থাকে । এখন ঈদ মানে আত্মীয়দের বাসায় ঘুরে বিকালে আমার ইয়ে এর বাসায় যাওয়া, এরপর ঘরে ফেরা । ওদের বাসায় যাওয়াটাই আমার ঈদ । পুরো ঈদে সেই এক ঘন্টা খুবই ভাল কাটে । ঈদের পরদিন বের হওয়া হতেও পারে, নাও হতে পারে । ভার্সিটির তথাকথিত ফ্রেন্ডদের সাথে দেখাও হয় না ।

এখন ঈদ তেমন ভাল লাগে না । যে দিন সবাই আনন্দ করে সেদিন কারই বা বাসায় বসে থাকতে ভাল লাগে ? অনেক একা হয়ে গেছি আমি । তবে একজনের জন্যই এখনও ভেঙ্গে পরিনি । বলতে গেলে আমার লাইফের সুপার গ্লু সে । এখন পর্যন্ত আমার জীবনের ঈদগুলো এমনই ছিল । তবে আগামী ঈদে কি আছে কপালে কে জানে । হয়ত ভাল কিছু, হয়ত বা খারাপ । তবু এখন আমি আমার একাকিত্বকেই আমার ঈদের সালামী মনে করি । তাই খুব একটা খারাপও লাগে না । ঈদ খারাপ কাটলেও আমি ভালই আছি, বেশ ভাল, অনেক ভাল ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×