স্পর্শ বিহীন শুধুই অনুভবে
তোমারই কাছে পেয়েছি আমি
প্রেম ভালোবাসার ঐশ্বর্য্য সম।
তুলনা তাহার নাই,
সাক্ষী খোদা পরিপূর্ণ আমি তাই।
ধনীর ভান্ডারে কতো ধন
মোর ভান্ডারে তব ভালোবাসার রং।
ধনীও হয়বা কখনো ভিখারিনী
তব ভালোবাসা কভুও
ছাড়বেনা মোরে জানি।
ধূলার ধরাতে যতদিন রবে মোর প্রান,
তোমার ঐ প্রশস্ত হৃদে জানি
থাকবে আমার স্থান।
যেইদিন আমি যাবো চলে
পরাবাসে প্রভুর পাশে,
সেইদিনও তুমি মম সত্তাতে
একাকার হয়ে থাকবে মিশে।
স্পর্শ বিহীন শুধুই অনুভবে।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১০ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


